ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম

আমার বার্তা অনলাইন
০৮ মার্চ ২০২৬, ১১:৪৮

রাজধানী ঢাকা-র বাতাস আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। শীত মৌসুম শেষ হয়ে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির অভাব ও শুষ্ক আবহাওয়ার কারণে শহরটিতে বায়ুদূষণের মাত্রা এখনো তুলনামূলক বেশি। তবে গত দুই দিনের তুলনায় দূষণ কিছুটা কমেছে।

রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে প্রকাশিত আইকিউএয়ারের বায়ুমান সূচক একিউআই অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম। এ সময় শহরটির বায়ুমান সূচক ছিল ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকায় শীর্ষে রয়েছে লাহোর। শহরটির বায়ুমান সূচক ২৮২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ স্তরে রয়েছে। একই দেশের করাচি শহরের অবস্থান অষ্টম, যেখানে এ কিউআই স্কোর ১৬৩।

অন্যদিকে ভারতের দিল্লি ২৪১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। একই দেশের কলকাতা রয়েছে সপ্তম স্থানে, যেখানে বায়ুমান সূচক ১৭১।

এছাড়া ১৮৯ স্কোর নিয়ে কাঠমান্ডু তৃতীয়, ১৭৯ স্কোর নিয়ে কিনশাসা চতুর্থ, ১৭৪ স্কোর নিয়ে ডাকার পঞ্চম এবং ১৭১ স্কোর নিয়ে ইয়াঙ্গুন ষষ্ঠ স্থানে রয়েছে।

বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে তা ভালো, ৫১–১০০ মাঝারি এবং ১০১–১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১–২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আর ২০১–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।

আমার বার্তা /জেএইচ

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

দেশজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এর মধ্যে বৃষ্টি না থাকায় আবহাওয়া শুষ্ক হয়ে উঠেছে এবং

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের আটটি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টিরও আভাস

২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা?

চলতি ফেব্রুয়ারি মাসে মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ গত বুধবার

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যা জানাল আবহাওয়া অফিস

ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ