ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি

বায়ুদূষণ
১৭ মে ২০২৬, ১১:৫৫

ভোর থেকে টানা বৃষ্টিতে ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টির কারণে রাজধানীর বাতাস বর্তমানে ‘সহনীয়’ বা মাঝারি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।

রোববার (১৭ মে) সকাল ৮টা ৫৭ মিনিটে আইকিউএয়ারের সূচকে দেখা যায়, ঢাকার বায়ুদূষণ স্কোর ৭৮, যা মাঝারি বা সহনীয় পর্যায় হিসেবে বিবেচিত। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ২২ নম্বরে।

অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে বায়ুদূষণ স্কোর ১৮৪। এই মাত্রা অনুযায়ী দিল্লির বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

গত শুক্রবার ও শনিবার ঢাকার বাতাস তুলনামূলকভাবে আরও ভালো ছিল বলে জানা গেছে।

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো

ঢাকার বায়ু আজ ‘সহনীয়’ পর্যায়ে, দূষণের শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ৪৪৭।

ছুটির দিনে ঢাকার বাতাসে উন্নতি

বছরের বেশিরভাগ সময়ই ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়। দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার, আটক ৩ জন

বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সুখবর দিলো পাকিস্তান

প্রবাসীকে বাসায় ডেকে যেভাবে হত্যা ও লাশ সাত টুকরা করলেন প্রেমিকা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো: এক শিশুর হাত ধরে যেভাবে ছড়াল প্রাণঘাতী হাম

সৌদি আরবে পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭

মাঝ-আকাশে মার্কিন দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি ৮২৩ কোটি ১০ লাখ

মুসলিম বিশ্বেকে মুখোমুখি দাঁড় করাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান

হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইরানের

মেসির নৈপুণ্যে অবশেষে মিয়ামির কাঙ্ক্ষিত জয়

সাতসকালে ভূমিকম্পে কাঁপল চীন, এখন পর্যন্ত ২ জনের মৃত্যু

দফায় দফায় মেয়াদ বাড়লেও কক্সবাজার বিমানবন্দর নির্মাণ কাজ থমকে আছে

অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে: আইনমন্ত্রী

ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে আরও একজনের রক্ত পাওয়া গেছে

জুনের শেষে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় বেইজিং

কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে, ইরানকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

১৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আগামীকাল রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়