ই-পেপার শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১৩:৪৫

অতিরিক্ত গরমের কারণে শ্রম উৎপাদনশীলতা কমে যাওয়ায় ২০২৪ সালে বাংলাদেশের আনুমানিক ১৩০ থেকে ১৮০ কোটি (১ দশমিক ৩–১ দশমিক ৮ বিলিয়ন) ডলার ক্ষতি হয়েছে। এই অঙ্ক দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় দশমিক ৩ থেকে দশমিক ৪ শতাংশের সমান। বিশ্বব্যাংকের প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

গতকাল বুধবার ‘আ লিভেবল ফিউচার: প্রোটেকটিং জবস অ্যান্ড গ্রোথ ফ্রম এক্সট্রিম হিট ইন সাউথ এশিয়াস সিটিজ’—শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পার হলেই আর্থিক ক্ষতির এই পরিমাণ লাফিয়ে বাড়ে।

এতে বলা হয়েছে, ‘তীব্র গরমের কারণে কর্মক্ষমতা কমে যাওয়ায় ২০২৪ সালে বাংলাদেশে আনুমানিক ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক ৩ থেকে দশমিক ৪ শতাংশের সমান। তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এই উৎপাদনশীলতা কমে যাওয়ার কারণে ক্ষতির পরিমাণ দ্রুত বেড়ে যায়।’

প্রতিবেদনে জানানো হয়, তীব্র তাপদাহের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ঢাকায়। অসহ্য গরমের কারণে রাজধানীতে বছরে প্রায় ৩ শতাংশ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা প্রতি বছর প্রায় ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন চাকরি হারানোর সমতুল্য। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৮০ সালের মধ্যে ঢাকায় ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তখন ঢাকার উৎপাদনশীল সময়ের প্রায় ৭ দশমিক ৪ শতাংশই গরমের পেটে চলে যেতে পারে।

বিশ্বব্যাংক আরও জানিয়েছে, গরমের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতও এখন বহু শতকোটি ডলারের ঝুঁকির মুখে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং কর্নেল ইউনিভার্সিটির গ্লোবাল লেবার ইনস্টিটিউটের যৌথ বিশ্লেষণের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গরম নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার পোশাক খাতকে সব মিলিয়ে প্রায় ৬৫ দশমিক ৮ বিলিয়ন (৬ হাজার ৫৮০ কোটি) ডলারের রপ্তানি আয় হারাতে হতে পারে।

তবে সঠিক ও লক্ষ্যভিত্তিক অর্থায়নের মাধ্যমে এই চিত্র বদলে দেওয়া সম্ভব বলেও মনে করে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়, পোশাক কারখানায় বিদ্যুৎ ও পানি-সাশ্রয়ী যন্ত্রপাতি বসাতে এবং কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে ২০১৬ সালে সরকার ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ গঠন করে। অল্প কয়েকটি কারখানা নিয়ে শুরু হলেও সেই উদ্যোগ আজ পুরো তৈরি পোশাক খাতের রূপান্তরে বড় অবদান রাখছে।

পরবর্তী সময়ে আইএফসির ‘পার্টনারশিপ ফর ক্লীদার টেক্সটাইল’ এবং টেকসই ঋণ সহায়তার মাধ্যমে এই রূপান্তরকে আরও জোরদার করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের শেষ নাগাদ বাংলাদেশে ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা ২৭০ ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে পোশাক খাতের এক সামাজিক সংকটের বিষয়ও উঠে এসেছে। অতিরিক্ত গরমের কারণে কারখানাগুলোতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ শেষ করতে পারছেন না নারী শ্রমিকেরা। এর ফলে তাঁদের ওপর সহিংসতা ও নির্যাতনের ঝুঁকি বাড়ছে বলে বিশ্বব্যাংক জানায়।

শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া জুড়েই এখন এই গরমের তাণ্ডব চলছে। তীব্র তাপদাহের কারণে এই অঞ্চলে প্রতি বছর প্রায় ৩ কোটি ১০ লাখ পূর্ণকালীন কাজের সমপরিমাণ ক্ষতি হচ্ছে। এর প্রভাবে ২০৫০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অর্থনীতি প্রায় ৭ শতাংশ সংকুচিত হতে পারে। অথচ ২০৫০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে নতুন করে প্রায় ২৮ কোটি কর্মক্ষম মানুষ যুক্ত হওয়ার কথা রয়েছে। ঠিক এমন সময়ে এই তাপমাত্রা বৃদ্ধি কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাংক হিসেব করে দেখেছে, ২০ ৭০ সাল নাগাদ দক্ষিণ এশিয়ার প্রায় ৫২ কোটি মানুষ বছরের অন্তত এক মাস চরম ও বিপজ্জনক গরমের মুখোমুখি হবে—যা বর্তমান পরিস্থিতির চেয়ে চার গুণ বেশি। স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উঠে এসেছে ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজের’ তথ্যেও। প্রতিবেদনটিতে তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ২০০০ সালের তুলনায় ২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে তাপদাহে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আর শ্রীলঙ্কায় এই মৃত্যু বেড়ে পৌঁছেছে প্রায় চার গুণে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘তীব্র গরম ইতিমধ্যেই শ্রমিকদের কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে, ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত ঘটাচ্ছে এবং দক্ষিণ এশিয়ার শহরগুলোর অর্থনৈতিক সক্ষমতাকে ঝুঁকির মুখে ফেলছে। এর পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থা ও জরুরি অবকাঠামোর ওপর চাপ বাড়াচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন কম আয়ের মানুষ, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, নারী, প্রবীণ ও শিশুরা।’

দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের সহসভাপতি জোহানেস জুট বলেন, উত্তাপসহনশীল নগর গড়ে তোলার বিষয়টি কেবল মানুষকে গরম থেকে বাঁচানোর উপায় নয়। এর মূল লক্ষ্য হলো মানুষের চাকরি রক্ষা করা, উৎপাদনশীলতা বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ করা এবং শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা সচল রাখা। এখন থেকেই সঠিক পদক্ষেপ নিলে দেশগুলো এমন টেকসই, প্রতিযোগিতামূলক ও চমৎকার বসবাসযোগ্য শহর গড়ে তুলতে পারবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

সারাদেশে টানা বর্ষণের আভাস, ঢাকার তাপমাত্রা কমার সম্ভাবনা

নিম্মচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা

সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে

কুশিয়ারায় পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে: রাশেদ

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ আমলের সব শিক্ষক-কর্মকর্তার নিয়োগ পর্যালোচনা করবে ঢাবি

আগস্টে অপরিবর্তিত থাকছে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম

ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির

এখনো জনসমক্ষে আসেননি মোজতবা খামেনি, বাড়ছে জল্পনা

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, বরখাস্ত হচ্ছেন সাদেকা হালিম

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

৬২৬ ভিসা অটো ক্যান্সেল: নবায়নের জন্য ৪১৭ জনের তা‌লিকা গেল আমিরাতে

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ৯ টাকা

স্পারসোতে নতুন চেয়ারম্যান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ডিজি নিয়োগ

রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়

সিঙ্গাপুর থেকে আনা হবে এক কার্গো এলএনজি, ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০০৫: স্বাস্থ্য অধিদপ্তর

প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতায় বিনিয়োগ জরুরি: টেলিযোগাযোগ মন্ত্রী

সমাজে আইনের শাসন থাকলে অপরাধীচক্র গড়ে উঠত না: রিজভী

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার লক্ষ্য

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ