ই-পেপার শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩

ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন

আমার বার্তা অনলাইন:
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫২

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ আমন্ত্রিত অতিথিরা ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন করেন।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ম্যাগাজিন সম্পর্কে বলেন, আমরা এই ম্যাগাজিনে শহীদ আবু সাঈদের পিতা, শহীদ ওয়াসিমের বোন এবং শহীদ মুগ্ধর পিতাসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের রুটম্যাপটা দিয়েছি, কীভাবে আন্দোলন সংগঠিত হয়েছে একদম নিরপেক্ষভাবে।

তিনি বলেন, আমাদের যখন কমিটি হয় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, আমাদেরকে একটি নির্দেশনা দেন যে, ক্যাম্পাসগুলোতে একদম যারা নিউকামার এবং যারা একদম রানিং স্টুডেন্ট তাদেরকে সামনে রেখে আমাদের ক্যাম্পাসকেন্দ্রিক নতুন ধারার ছাত্ররাজনীতি চালু করতে হবে।

তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় আমরা নতুন ধারার ছাত্ররাজনীতি চালু করছি। আশা করছি আগামীতে যে নতুন নেতৃত্ব আসবে, তারা এই ম্যাগাজিনের ধারাবাহিকতা এবং ক্যাম্পাস কেন্দ্রিক আমরা যে বর্তমান শিক্ষার্থী দ্বারা ১৭০০ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি করেছি, তার ধারাবাহিকতা আরও ব্যাপকতরভাবে সর্বক্ষেত্রে প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ম্যাগাজিন প্রকাশনা কমিটির সভাপতি নাছির উদ্দীন নাছির বলেন, আমাদের প্রাথমিক চিন্তা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করবো। কিন্তু এর মধ্যে ম্যাডাম অসুস্থ হয়ে গিয়েছেন। এরপরে বিভিন্ন সমস্যার কারণে বইয়ের মোড়ক উন্মোচনটি আমরা করতে পারিনি।

তিনি নির্বাচন-পরবর্তী সময় নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, আমরা হয়ত ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি, কিন্তু একইসঙ্গে এটিও আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে ভবিষ্যতের জন্য অনুধাবন করতে হবে যে, যারা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য বিরোধিতা করেছে, যারা এদেশের জন্মই দেখতে চায়নি, তারাও কিন্তু ৩২ শতাংশ ভোট পেয়ে গেছে যেভাবেই হোক। সুতরাং আগামীতে বাংলাদেশি জাতীয়তাবাদকে আরও প্রসারিত করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই।

নাছির উদ্দীন নাছির আরও বলেন, ক্ষুদ্র বিষয়কে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে একটা মব তৈরির অপচেষ্টা। কিন্তু এই স্বাধীনতাবিরোধী অথবা যারা নির্বাচনে পরাজিত হয়েছে, তাদের এরকম একটা অপচেষ্টা থাকবে। এটি নির্বাচনের পরেও আপনারা দেখেছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সেরকম বিভ্রান্তকর সব তথ্যকে ভুল প্রমাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।

আমার বার্তা/এমই

দুর্নীতির অভিযোগে আটকে থাকা বেরোবির দুই ভবনের নির্মাণ কাজ শুরু

দীর্ঘ ৬ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রীদের জন্য হল এবং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

পূর্ব ঘোষণা ছাড়াই অনেকটা নীরবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হাজির হলেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)-এর ১ যুগ পূর্তি উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী

মাতৃভাষা উপলক্ষে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ

দুর্নীতির অভিযোগে আটকে থাকা বেরোবির দুই ভবনের নির্মাণ কাজ শুরু

বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে জানতে চেয়েছেন নতুন প্রবাসী কল্যাণমন্ত্রী

হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীকে মারধর বৈধ, আফগানিস্তানে নতুন আইন

ঢাকার প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে: সড়কমন্ত্রী

উৎপাদন বাড়লেই উন্নয়ন নয়: বাংলাদেশের অর্থনীতিতে লজিস্টিকের অদৃশ্য সংকট

রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

রাজধানীতে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা

শিক্ষা মন্ত্রণালয়ের ১২ দফা এজেন্ডা তুলে ধরলেন ববি হাজ্জাজ

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে: পরিবেশমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে অন্তর্বর্তী সরকার এত অস্থির ছিল কেন: আনু মুহাম্মদ

প্রতিশ্রুতি অনুযায়ী সিগন্যাল মেনেই অফিস করছেন প্রধানমন্ত্রী

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত দেখে নিন

ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার

ইসি তড়িঘড়ি গেজেট প্রকাশ করে হাত মুছে নিয়েছে: বদিউল আলম

ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন

ব্যান্ড ওয়ারফেজসহ ৯ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি