ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

জাহাঙ্গীরনগরের বাজেটে রাজস্ব ঘাটতি ১০০ কোটি, এবার গবেষণায় বরাদ্দ শূন্য

জাবি প্রতিনিধি:
২৮ জুন ২০২৬, ১৭:৪১
বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। তবে এবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে কোনও বরাদ্দ রাখা হয়নি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রাজস্ব ঘাটতি বেড়ে প্রায় ১০০ কোটি টাকায় পৌঁছানোর তথ্য তুলে ধরেছে প্রশাসন।

শনিবার (২৭ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক এম আবদুর রব বাজেট উপস্থাপন করেন।

বাজেটের বড় অংশ বেতন-ভাতায়, গবেষণায় বরাদ্দ নেই

অনুমোদিত বাজেটের সবচেয়ে বড় অংশ ২০১ কোটি ৪৩ লাখ টাকা, যা মোট বাজেটের ৫৭ দশমিক ৭৭ শতাংশ। এই অর্থ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ কোটি ৩ লাখ টাকা (২২ দশমিক ৩৮ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে সাধারণ সরবরাহ ও সেবা তথা প্রশাসনিক আনুষঙ্গিক ব্যয় খাতে।

এ ছাড়া পেনশন ও অবসর-সুবিধা খাতে ৩৭ কোটি ১৪ লাখ টাকা (১০ দশমিক ৬৫ শতাংশ), যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে ১১ কোটি ৩৭ লাখ টাকা, অবকাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণে ৯ কোটি ৪৭ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ২ কোটি ৮২ লাখ টাকা, যানবাহন ক্রয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তায় ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে এবারের বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে কোনও বরাদ্দ রাখা হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, গবেষণার প্রয়োজনীয় অর্থ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সরাসরি বরাদ্দ দেওয়া হবে।

রাজস্ব ঘাটতি ১০০ কোটি ছুঁইছুঁই

সিনেটে উপস্থাপিত কোষাধ্যক্ষের প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে ব্যয় ও প্রাপ্ত বরাদ্দের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় বিশ্ববিদ্যালয়ের রাজস্ব ঘাটতি ক্রমাগত বাড়ছে।

২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সঞ্চিত ঘাটতি ছিল ৬১ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে তা দাঁড়ায় ৮০ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকায়। এরপর ২০২৪-২৫ অর্থবছরে আরও ১৮ কোটি ৭০ লাখ টাকা ঘাটতি যুক্ত হওয়ায় মোট ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা। চলতি অর্থবছরের হিসাব যুক্ত হলে এ ঘাটতি শতকোটি টাকা অতিক্রম করবে বলে আশংকা অংশীজনদের।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয় ৪৪১ কোটি ১ লাখ ৬১ হাজার টাকার বাজেট চাইলেও ইউজিসি অনুমোদন দিয়েছে ৩৪৮ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা। একইভাবে সংশোধিত বাজেটেও বিশ্ববিদ্যালয়ের চাহিদার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ কম বরাদ্দ দেওয়া হয়েছে।

কোষাধ্যক্ষ বলেন, গবেষণা, শিক্ষার্থীসেবা, প্রশাসনিক ব্যয় এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন কল্যাণমূলক সুবিধা পরিচালনায় অর্থসংকট তৈরি হচ্ছে। পাশাপাশি জাবি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা, গবেষণা ভাতা, নৈশ ভাতা, গার্ড বোনাস, স্বাস্থ্য বীমা ভর্তুকি এবং ডাইনিং হলের অস্থায়ী কর্মচারীদের বেতনের মতো ব্যয়ও বিশ্ববিদ্যালয়ের রাজস্ব তহবিলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

প্রস্তাবিত ইনস্টিটিউট নিয়ে মতানৈক্য

সিনেট অধিবেশনে প্রস্তাবিত ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজি প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়েও বিতর্ক হয়।

সিনেট সদস্য ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী অভিযোগ করেন, একাডেমিক কাউন্সিলে কোরাম সংকটের মধ্যে গভীর রাতে সম্পূরক এজেন্ডা হিসেবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বিধির সঙ্গে সাংঘর্ষিক। তার দাবি, সংশ্লিষ্ট সিদ্ধান্ত পরবর্তী একাডেমিক কাউন্সিলে অনুমোদিত না হওয়ায় এটি সিনেটে উপস্থাপন করা উচিত হয়নি।

একই বিষয়ে সিনেট সদস্য ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন বলেন, নতুন বিভাগ বা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পূরক এজেন্ডায় আনা 'একাডেমিক ক্রাইম'-এর শামিল।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে সপ্তম সমাবর্তন

সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সপ্তম সমাবর্তন আয়োজনের বিষয়ে তিনি সিনেট সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেন।

উপাচার্য আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১২ হাজার ১৯৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এমফিল গবেষক ৯১৬ জন এবং পিএইচডি গবেষক রয়েছেন ৯৫৪ জন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭০৭ জন শিক্ষক, ৩৯২ জন কর্মকর্তা, ৯৯৮ জন তৃতীয় শ্রেণির এবং ৪৫৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন।

বঙ্গবন্ধু হলের নাম পুনর্বহালের দাবি

সিনেট সদস্য ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের অধ্যাপক শামীম কায়সার সিনেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রস্তাব উত্থাপন করেন।

তিনি উপাচার্যের উদ্দেশে বলেন, বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে বিবেচনা করা উচিত। একই সঙ্গে নতুন বিভাগ চালুর আগে দীর্ঘমেয়াদি একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়ন, আইআইটি ও আইবিএর অবকাঠামোগত সংকট নিরসন, বিভিন্ন অনুষদের নিজস্ব ভবন ও গবেষণা সুবিধা নিশ্চিত এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে উন্নয়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আমার বার্তা/এমই

পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করে পাঠদান এবং গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে বাকৃবি ভিসির সংবর্ধনা

বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রদের

ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামীপন্থী তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

সংশোধনীসহ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হলো অর্থবিল

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রহ্মপুত্রসহ প্রধান নদ-নদীর পানি বাড়ছে, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

শহীদ জিয়ার নামে ২ কলেজের নামকরণ, বদলালো আরও ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

সরকার আইএমএফ থেকে শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

বন্দর নিরাপত্তা জোরদারে ইইউ’র সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘কুচি কুচি করে কাটার পরে বলেন-আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি: আনু মুহাম্মদ

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপনে নিয়োগ

ব্রাজিলের জন্য শুভকামনা: সাম্বার জাদুতে হেক্সা মিশন