ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

আমার বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৭

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন থাকবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্সের পাশাপাশি বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন থাকবে।

তিনি বলেন, নির্বাচন উপলক্ষে ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কোনো ধরনের আশঙ্কা নেই, তবুও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটারদের আশ্বস্ত করার কথা জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে।

কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা করছি না। সর্বাত্মক প্রস্তুতি রয়েছে, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আমার বার্তা /জেএইচ

গাবতলীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরেফেরা যাত্রীদের

রাত পোহালেই জাতীয় নির্বাচন। ভোট দিতে নিজ নিজ এলাকায় ফিরছেন অসংখ্য মানুষ। এর সঙ্গে যুক্ত

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস ১০ ফেব্রুয়ারির কূটনীতিক দিবস উপলক্ষে গতকাল (০৯ ফেব্রুয়ারি) একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য

ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি

বিএসপিপি’র উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদ (বিএসপিপি)-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি

শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক

গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া

গাবতলীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরেফেরা যাত্রীদের

ভোট সুষ্ঠু করতে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন ইসির