ই-পেপার শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩

হাজারীবাগে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টার চেষ্টায় নির্বাপণ

আমার বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭

রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করেছে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করা হয়।

সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, হাজারীবাগের কাঁচা বাজার এলাকায় চারতারা ভবনের চার তলায় আগুনের খবর পাই। এরপর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি এবং হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুইটি মোট চারটি ইউনিট ৩টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চার ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নির্বাপন করা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে কয়েকটি গার্মেন্টস ও একটি জুতার কারখানাসহ লেদার কারখানা আছে। কর্মচারী ও স্থানীয়দের ধারণা, চারতলায় থাকা একটি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। সেহরির আগে ওই ভবনে আগুন লাগে।

রাজধানীতে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা

রোজার প্রথম দিনেই রাজধানীর বাজারে মুরগির মাংসের দাম বেড়েছে। জাতভেদে দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ২০

রাজধানী ঢাকার ২০ আসনে কারা পেলেন জয়ের মুকুট

রাজধানী ঢাকার ২০টি আসনের ফল প্রকাশ করা হয়েছে। অন্য এলাকার আসনগুলোর তুলনায় সময় বেশি লেগেছে

রাজধানীতে সিএনজি পাম্পগুলো প্রায় বন্ধ, চালকদের ভোগান্তি চরমে

আজ ঢাকা মহানগরীতে সিএনজি ও এলপিজি পাম্পগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায়

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী

মাতৃভাষা উপলক্ষে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ

দুর্নীতির অভিযোগে আটকে থাকা বেরোবির দুই ভবনের নির্মাণ কাজ শুরু

বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে জানতে চেয়েছেন নতুন প্রবাসী কল্যাণমন্ত্রী

হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীকে মারধর বৈধ, আফগানিস্তানে নতুন আইন

ঢাকার প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে: সড়কমন্ত্রী

উৎপাদন বাড়লেই উন্নয়ন নয়: বাংলাদেশের অর্থনীতিতে লজিস্টিকের অদৃশ্য সংকট

রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

রাজধানীতে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা

শিক্ষা মন্ত্রণালয়ের ১২ দফা এজেন্ডা তুলে ধরলেন ববি হাজ্জাজ

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে: পরিবেশমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে অন্তর্বর্তী সরকার এত অস্থির ছিল কেন: আনু মুহাম্মদ

প্রতিশ্রুতি অনুযায়ী সিগন্যাল মেনেই অফিস করছেন প্রধানমন্ত্রী

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত দেখে নিন

ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার

ইসি তড়িঘড়ি গেজেট প্রকাশ করে হাত মুছে নিয়েছে: বদিউল আলম

ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন

ব্যান্ড ওয়ারফেজসহ ৯ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি