ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

মেধার জয়: বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩য় নাবিলা ইয়াসমীনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
১৩ জুন ২০২৬, ২১:২৮

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতী শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৩ জুন ২০২৬, শনিবার সকাল ১০.০০ ঘটিকায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মেধার অসামান্য স্বাক্ষর রেখে পুরস্কার গ্রহণ করেছে ইকরা দীনিয়াত দারুস সুন্নাত মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নাবিলা ইয়াসমীন। সে এবারের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে (মেধাতালিকা) ৩য় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। নাবিলা অনুষ্ঠানের প্রধান অতিথির হাত থেকে তার এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার গ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব সৈয়দ মার্গুব মোর্শেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (বি.কে.এ) মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার, যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন এবং শিক্ষা সম্পাদক মোঃ আবদুল আলীম।

কৃতী শিক্ষার্থী নাবিলা ইয়াসমীনের এই সাফল্যে তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের জোয়ার বইছে। নাবিলার পিতা নবী উল্লাহ ফয়সাল এবং মাতা শম্পা ইয়াসমীন, যিনি বর্তমানে সিআইডি-র এ্যাডিশনাল ডিআইজি হিসেবে কর্মরত আছেন। উল্লেখ্য, নাবিলা দেশের প্রখ্যাত চলচ্চিত্র, নজরুল ও রবীন্দ্র গবেষক জনাব অনুপম হায়াৎ-এর দৌহিত্রী (মেয়ের ঘরের নাতনি)।

অনুষ্ঠানে বক্তারা নাবিলার এই গৌরবময় অর্জনের প্রশংসা করেন এবং আগামী দিনে তার আরও সাফল্য কামনা করেন। একই সাথে তারা সকল কৃতী শিক্ষার্থীকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আমার বার্তা/এমই

রূপনগরে মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকসহ দগ্ধ ৩

রাজধানীর রূপনগরে আশরাফুল উলুম মাদ্রাসায় সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকসহ মাদ্রাসার ২ ছাত্র

“রাশিয়ান হাউস ঢাকায় সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্টের আয়োজন”

রাশিয়া দিবস উপলক্ষে রাশিয়ান হাউস ঢাকা একটি বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে রাশিয়ান ও

ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের জাতীয় দিবস উদযাপন

রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ রুশ দূতাবাস এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার (১২ জুন) রাজধানীর

বনানীতে নিষিদ্ধ আ.লীগের সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

বাজেট বাস্তবায়নের ত্রিমুখী পথনকশা: অর্থ পাচার রোধ, দুর্নীতি দমন ও জনসচেতনতা

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

নবজাতকের চোখে পানি ঝরলে করণীয়

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি: সাইফুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন

জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন: মির্জা ফখরুল

বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হয় বেনজীর

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক: শিক্ষামন্ত্রী

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি

কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ছাত্র নিহত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করলেন বিমানমন্ত্রী

ক্রিয়াঙ্গনে নতুন কুঁড়ি’কে তরুণ প্রতিভার বাতিঘর বললেন কবীর আহমেদ ভূঁইয়া

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঐতিহাসিক অভিষেকেই ব্রাজিলকে কাঁপিয়ে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি

শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাকৃবিতে বিশেষ উদ্যোগ