ই-পেপার মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

লক্ষ্য ঠিক রেখে এগোলে কোনো প্রতিবন্ধকতাই নারীর অগ্রযাত্রা আটকাতে পারে না : কানিজ আলমাস খান

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮

দেশের সেরা রূপবিশেষজ্ঞ ও নারী উদ্যোক্তা কানিজ আলমাস খান বলেছেন, নারীরা যে বিষয়ে এগিয়ে যেতে চান, প্রথমেই সেই বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। এরপর পূর্ণ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে কাজ শুরু করলে সফলতার পথে এগিয়ে যাওয়া সম্ভব। লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে কোনো প্রতিবন্ধকতাই নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে পারে না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি কনভেনশন হলে বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির ন্যাশনাল কনভেনশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

কানিজ আলমাস খান বলেন, ‘নারীরা যে বিষয় নিয়ে কাজ করতে চান, প্রথমে সেই বিষয়টি ভালোভাবে জানতে হবে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। এরপর লক্ষ্য নির্ধারণ করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ শুরু করতে হবে। লক্ষ্য ঠিক থাকলে পথে নানা ধরনের প্রতিবন্ধকতা আসতেই পারে, কিন্তু কোনো প্রতিবন্ধকতাই একজন নারীর অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে না।’

তিনি বলেন, ‘উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে শুরুতেই কোন কাজটি নিয়ে এগিয়ে যাবেন, তা নির্ধারণ করা জরুরি। কয়েকদিন পরপর কাজের ধরন পরিবর্তন করে নতুন নতুন উদ্যোগ শুরু করলে কোনো কাজেই কাঙ্ক্ষিত দক্ষতা ও অভিজ্ঞতা তৈরি হবে না। এতে সফলতার সম্ভাবনা যেমন কমে যায়, তেমনি উদ্যোক্তা হিসেবে কাজ করার আগ্রহও একসময় হারিয়ে যেতে পারে।’

নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজের কাজের প্রতি ধারাবাহিকতা, দক্ষতা অর্জন এবং নির্দিষ্ট লক্ষ্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক, প্রখ্যাত রূপবিশেষজ্ঞ ও লেখক গীতি বিল্লাহ, সুমনা হাসান প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির প্রতিষ্ঠাতা সোমা মন্ডল ও আকলিমা আক্তার শান্তা

সাংবাদিকদের ওপর হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিতে শাহবাগে বিক্ষোভ

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে

মেলায় বই ও লেখক পরিচিতি সভা করছে লেখক ফোরাম

বই আর লেখকের পরিচিতি উপস্থাপনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ফোরাম। শুক্রবার (২

রাসূলকে (সা.) অবমাননার অভিযোগে আনিক-জুনায়েদের ফাঁসি দাবি

নিজস্ব প্রতিবেদক রাসূলকে (সা.) অবমাননার অভিযোগে আনিক ও জুনায়েদ নামে দুই ব্যক্তির ফাঁসির দাবিতে রাজধানীতে মানববন্ধন

পোস্তগোলায় ৪ কোটি ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ঢাকার পোস্তগোলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

সংস্কারের আসল পরীক্ষা কোথায়?

সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়তে বাংলাদেশ ও অ্যারিজোনা ইউনিভার্সিটির বৈঠক

ওয়েস্ট-ইন্ডিজ, আফ্রিকা সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি

এলপিজি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভবনে হামলায় গ্রেপ্তার সেই মিজানুর জামায়াত এমপির জামাতা

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার নিয়োগ পাচ্ছেন ৫৫ কর্মকর্তা

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত

প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম

অক্টোবরে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে: রোসাটম

বর্ণবৈষম্য দূরীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

খলিলুর রহমানকে পূর্ণ সহযোগিতার আশ্বাস নেপালের পররাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১০৬ ডলার