ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

আমার বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২

সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা। এতে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ অবরোধ শুরু হয়। সকাল ৯টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল, ফলে যান চলাচলে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়।

অবরোধকারীরা জানান, সোমবার ছিল পোশাক কারখানার শেষ কর্মদিবস। আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য শ্রমিকরা কাজ শেষ করে নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন। এই সুযোগে বাসচালক ও হেলপাররা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ও তারও বেশি ভাড়া আদায় করছেন। অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে ন্যায্য ভাড়া কার্যকরের দাবি জানান তারা।

যাত্রী মুখলেস বলেন, ১৭ বছর পর নির্বাচনের ভোট দেওয়ার সুযোগ এসেছে। আমি জামালপুর যাব। যেখানে আগে ভাড়া ছিল ৩০০ টাকা, সেখানে এখন ১ হাজার টাকা চাওয়া হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এ ভাড়া দেওয়া অসম্ভব। সরকারের উচিত দ্রুত বিষয়টি নজরে আনা।

পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, কারখানা ছুটি হওয়ার পর আমরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছি। কিন্তু বাসচালক ও হেলপাররা ডাবল ভাড়া চাইছে। রাজশাহীতে যেতে আগে ৫০০ টাকা লাগত, এখন ১ হাজার টাকারও বেশি চাওয়া হচ্ছে। একজন শ্রমিক অতিরিক্ত এই টাকা কোথা থেকে দেবে? এতে ভোটারদের বাড়ি ফেরা বাধাগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, সড়কে যাত্রীর চাপ বেশি থাকায় অনেক মানুষ অবস্থান নিয়েছে। তবে অবরোধের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

আমার বার্তা/জেএইচ

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল সমার্থক বনাম জাতীয়তাবাদী বিএনপির মনোনীত ধানের

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি বিদেশী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে