ই-পেপার শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর ১ সদস্য আটক

আমার বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩২

কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের ‘দুর্ধর্ষ’ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কুমড়োকাঠি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টায় কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় উক্ত এলাকা থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

তিনি জানান, আটক ডাকাত বাদশা শেখ (২৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাদশা শেখ দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাতদলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দ করা আলামত ও আটক ডাকাতের পরবর্তী আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ড সদস্যদের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করার লক্ষে ইতোমধ্যে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান আরম্ভ করেছে। উক্ত অভিযানে সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়।

আমার বার্তা/জেএইচ

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া

ঘাটাইলে মুদি ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা

ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মাকড়াই বাজার এলাকায় মুদির দোকানদার আবু ছাইদ মুন্সির ওপর সশস্ত্র হামলার

কুষ্টিয়ায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

ভাষার চেতনায় কয়রা প্রেসক্লাবের আলোচনা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনার কয়রায় এক হৃদয়স্পর্শী আলোচনা সভা অনুষ্ঠিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

ঘাটাইলে মুদি ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত: ড. আযাদ

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ সুন্দর প্রজন্ম পাবে: প্রাণিসম্পদমন্ত্রী

আগামীর বাংলাদেশে ভয়ভীতির অবকাশ থাকবে না: সমাজকল্যাণ মন্ত্রী

খিলগাঁওয়ে নান্দনিকের “বসন্ত উৎসব ১৪৩২” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ: তথ্যমন্ত্রী

তরুণ ও যুবকদের নৈপুণ্যকে আমাদের গুরুত্ব দিতে হবে: নজরুল ইসলাম

তারেক রহমান দেশের বড় পাহারাদারের কাজ করবেন: পানিসম্পদ মন্ত্রী

কুষ্টিয়ায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

অন্যায়কে প্রশ্রয় দিলে সারা দেশে অরাজকতা তৈরি হবে: রুমিন ফারহানা

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর ১ সদস্য আটক

দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ভাষার চেতনায় কয়রা প্রেসক্লাবের আলোচনা

সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই

তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন