ই-পেপার মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি

আমার বার্তা অনলাইন
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৩

বাজার মনিটরিং ও অভিযানে বাধা এবং মার্কেট বন্ধের হুমকির প্রতিরোধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ সহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদানকালে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(ক্যাব) জেলা কমিটি সভাপতি মঞ্জু রানী প্রামানিক, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সদর থানা কমিটির সভাপতি হুমায়ুন কবির, পৌর কমিটির সভাপতি মাসুদ রানা, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রিপন, দেলদুয়ার থানা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, জেলা কমিটির সদস্য রঞ্জন কৃষ্ণ পন্ডিত, নাহার চাকলাদার, মো. শাহআলম, মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে হবে।

বাজার মনিটরিং ও অভিযানে কোন ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক বাধা প্রদান, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় তাৎক্ষণিক আইনানগত ব্যবস্থাগ্রহণ করতে হবে।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম জোরদার করতে হবে।

ব্যবসায়ীদের আইন মানতে বাধ্য করায় প্রয়োজনীয় সতর্কতা, নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। এবং ঢাকায় সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেলক্ষ্যে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

টাঙ্গাইল জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল জানান, জেলা ক্যাবের পক্ষ থেকে প্রদত্ত স্মারকলিপিতে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।

বাজার মনিটরিংয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না হয়- সে বিষয়ে প্রশাসনের সতর্কতা প্রত্যাশা করা হয়েছে।

একই সঙ্গে বাজার তদারিকামূলক অভিযান নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে।

বিমানখাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে: বিমানমন্ত্রী

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বিমান খাত ও পরিসেবা আধুনিকায়ন

কটিয়াদিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় চাঁদা না দেওয়ায় এক কোম্পানির কর্মকর্তাকে মারধর ও ৯ লাখ ৫৫ হাজার

চট্টগ্রামে ‘রান্নাঘরে গ্যাস জমে’ ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ জন

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।

আইন-শৃঙ্খলা জোরদারে ফেনীতে মাসিক সভা

ফেব্রুয়ারি মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা ফেনীতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অটল সমর্থন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ

স্থানীয় সরকার ও সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত শিগগির: ইসি আনোয়ারুল

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বাড়ে ২০-৫০ শতাংশ পর্যন্ত: ঢাকা চেম্বার

সিইসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি

আফিফ-আকবরের সেঞ্চুরিতে জয় পেল নর্থ ও সাউথ জোন

অনৈতিক চর্চা পরিহার করে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে: সেতুমন্ত্রী

রমজানের শুরুতেই বেড়ে যাচ্ছে যানজট

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র নির্বাচন করার ঘোষণা দিলেন ইশরাক হোসেন

বিসিবিতে কি রদবদল? আদালতের রায়েই ঝুলছে বুলবুলের ভবিষ্যৎ

আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

খেলোয়াড়দের দ্রুত বেতনের আওতায় আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর: শামসুল ইসলাম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা-২০২৫, পাচ্ছেন ৯ ব্যক্তি

নবনিযুক্ত ডিজিএফআই প্রধানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বিমানখাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে: বিমানমন্ত্রী

কটিয়াদিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চট্টগ্রামে ‘রান্নাঘরে গ্যাস জমে’ ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ জন

১৩ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, উদ্বোধন ১০ মার্চ