ই-পেপার মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩

খেলোয়াড়দের দ্রুত বেতনের আওতায় আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৯

জাতীয় ক্রীড়া ব্যবস্থায় পেশাদারত্ব আনতে বড় উদ্যোগ নিতে যাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় দলের খেলোয়াড়দের দ্রুত বেতনের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ৫১ ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি।

ক্রিকেট ছাড়া বাকি সকল ফেডারেশনেরই আর্থিক ও অবকাঠামোগত সংকট ব্যাপক। ফুটবল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও মাঠ-স্টেডিয়াম সমস্যায় জর্জরিত। বাকি ফেডারেশনগুলোর অবস্থাও করুণ। অনেক ফেডারেশনই আজ নিজেদের স্বল্প বাজেট, অনুশীলন সমস্যা, অফিস কক্ষ নেই- এমন অনেক সমস্যার বিষয় তুলে ধরেছেন।

ঘণ্টা তিনেক ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের ব্রিফ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘‘আমরা ফেডারেশনগুলোর কাছে এক সপ্তাহের মধ্যে গত এক বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন চেয়েছি। এটা আমাদের মূল্যায়ন ও পরিকল্পনায় সহায়ক হবে।’’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার নির্বাচনকালীন সময় থেকে বলে আসছিলেন, ‘খেলা হবে পেশা।’ খেলায় পেশাদারত্ব আনতে জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনতে চান তিনি। বিগত কয়েক দিন ধরে এ নিয়ে আলোচনা হলেও আজ ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর খানিকটা রূপরেখা দিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘‘ফেডারেশনগুলোর কাছে আমরা জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা চেয়েছি। আমরা তাদের বেতনের আওতায় আনতে চাই। সরকারের পক্ষ থেকে খেলোয়াড়দের বেতনের ব্যবস্থা করা হবে। কোন খেলোয়াড়দের কোন গ্রেড, এগুলো নিয়ে কাজ করতে হবে। রোজার মধ্যে এগুলো করে ঈদের পর বাস্তবায়ন করতে চাই।’’

ক্রীড়া প্রতিমন্ত্রী নির্বাচন নিয়ে বলেন, ‘‘আমরা সুন্দর ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করতে চাই। উপজেলা, জেলা-বিভাগ থেকে শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। এরপর ফেডারেশনে হবে।’’

তৃণমূল পর্যায়ে নির্বাচন করে ফেডারেশনে আসতে আসতে কয়েক মাস সময় লাগবে। শুটিংসহ আরও কয়েকটি ফেডারেশনের কমিটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ফেডারেশনের নির্বাচন দেরি হলে সেই কমিটিগুলোর কী হবে, সেটা অবশ্য পরিষ্কার করে বলেননি ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে ক্রীড়া সংশ্লিষ্টদের ধারণা, কিছু ফেডারেশনের কমিটির কিছু পদে রদবদল আসতে পারে।

জাতীয় ক্রীড়া পরিষদে অধিভুক্ত ফেডারেশনের সংখ্যা ৫২। সমজাতীয় খেলার একাধিক ফেডারেশন রয়েছে। সেগুলো একই ফেডারেশনের অধীনে আনার পরিকল্পনা নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর, ‘‘৫১ ফেডারেশনের মধ্যে অনেক ফেডারেশন ফাংশন করতে পারছে না। কেন পারছে না, সেগুলো আমরা দেখব। সমজাতীয় খেলাগুলোকে একটা সংস্থার অধীনে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।’’

খেলাধূলায় সরঞ্জামাদির ব্যবহার অনেক। এগুলো বিদেশ থেকে দেশে আনতে অনেক টাকা কর দিতে হয়। সেই কর মওকুফ কিংবা কর হ্রাসের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমার বার্তা/এমই

আফিফ-আকবরের সেঞ্চুরিতে জয় পেল নর্থ ও সাউথ জোন

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের খেলা শুরু হয়েছে আজ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মধ্যাঞ্চলের মুখোমুখি

বিসিবিতে কি রদবদল? আদালতের রায়েই ঝুলছে বুলবুলের ভবিষ্যৎ

নিয়ম তো নয়, তবে রীতি বলা যায়। সরকার পরিবর্তনের পর বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রের মত ক্রীড়া

রেফারির রুমে মেসির অনুপ্রবেশ ইস্যুতে রায় দিলো এমএলএস

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি গত শনিবার রাতে

ভারতের সেমিফাইনালের আশায় কত বড় ধাক্কা দিলো দক্ষিণ আফ্রিকা?

টানা চার জয়ে গ্রুপ পর্বে আধিপত্য দেখায় ভারত। সেই দলটির কি না ভিন্ন রূপ দেখা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অটল সমর্থন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ

স্থানীয় সরকার ও সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত শিগগির: ইসি আনোয়ারুল

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বাড়ে ২০-৫০ শতাংশ পর্যন্ত: ঢাকা চেম্বার

সিইসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি

আফিফ-আকবরের সেঞ্চুরিতে জয় পেল নর্থ ও সাউথ জোন

অনৈতিক চর্চা পরিহার করে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে: সেতুমন্ত্রী

রমজানের শুরুতেই বেড়ে যাচ্ছে যানজট

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র নির্বাচন করার ঘোষণা দিলেন ইশরাক হোসেন

বিসিবিতে কি রদবদল? আদালতের রায়েই ঝুলছে বুলবুলের ভবিষ্যৎ

আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

খেলোয়াড়দের দ্রুত বেতনের আওতায় আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর: শামসুল ইসলাম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা-২০২৫, পাচ্ছেন ৯ ব্যক্তি

নবনিযুক্ত ডিজিএফআই প্রধানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বিমানখাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে: বিমানমন্ত্রী

কটিয়াদিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চট্টগ্রামে ‘রান্নাঘরে গ্যাস জমে’ ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ জন

১৩ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, উদ্বোধন ১০ মার্চ