ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

রাজশাহীতে হামে শিশুর মৃত্যু, নতুন করে ১৩২ হাসপাতালে ভর্তি

আমার বার্তা অনলাইন
০২ এপ্রিল ২০২৬, ১৪:০৪

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে শিশু ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস।

তিনি বলেন, বর্তমানে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৩৪০ শিশু রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ জন শিশু সুস্থতার দিকে অগ্রগতি হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে, হাসপাতালের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। বুধবার রাত পর্যন্ত ৫৬ জন শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধার অপেক্ষায় ছিল। তারা সবাই হাম উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আইসিইউ শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে ১২টি শয্যা ছিল, তা বাড়িয়ে ১৮টিতে উন্নীত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউ সুবিধাও ব্যবহারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাম পরিস্থিতির এই ঊর্ধ্বমুখী প্রবণতা জনস্বাস্থ্যের জন্য নতুন করে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করছেন।

প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: রসিক প্রশাসক

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন বলেছেন, তিস্তা কখনো এই অঞ্চলের মানুষকে

চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

তাপমাত্রার ঊর্ধ্বগতি চুয়াডাঙ্গার জনজীবনকে অস্থির করে তুলেছে। এক লাফে তাপমাত্রা বেড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

নবীনগরে দুই কিলোমিটার সড়ক নিজ খরচে নির্মাণকরে দিলেন প্রবাসী মামুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চুউরিয়া এলাকায় নিজ অর্থায়নে প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণ করে স্থানীয়দের

নবীনগরে নারগিছ আক্তারের বিরুদ্ধে মাদক-দেহ ব্যবসার অভিযোগে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের পশ্চিম পাড়ায়  মাদক বিক্রি ও দেহ ব্যবসার অভিযোগ এনে গ্রেফতার ও বিচারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া

দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬, উৎপাদন ক্ষমতা ২৮ হাজার মেগাওয়াট

সাইয়েদ আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ

প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: রসিক প্রশাসক

হরমুজ প্রণালি সচল করতে ৩৫ দেশের জোট গড়ছে যুক্তরাজ্য

চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

৩৮৭ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১৭২৮ টাকা

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

রাশিয়ার জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

নবীনগরে দুই কিলোমিটার সড়ক নিজ খরচে নির্মাণকরে দিলেন প্রবাসী মামুন

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স, পতন হয়েছে বাংলাদেশের

অটিজম: নীরবতার ভেতরে লুকানো সম্ভাবনা ও থেরাপির বৈজ্ঞানিক বাস্তবতা

রাজশাহীতে হামে শিশুর মৃত্যু, নতুন করে ১৩২ হাসপাতালে ভর্তি

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে: ত্রাণমন্ত্রী

সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

নবীনগরে নারগিছ আক্তারের বিরুদ্ধে মাদক-দেহ ব্যবসার অভিযোগে মানববন্ধন

এপ্রিল মাসে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা