ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

জ. ই. বুলবুল, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
১৭ জুন ২০২৬, ১৯:১৪

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক নতুন স্বপ্নের সূচনা হতে চলেছে। জেলা শহরের পাশে বিজয়নগর উপজেলার শিমনা সড়ক সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের স্মার্ট গ্রীন সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।

ইতোমধ্যে এই মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করে প্রকল্পের সম্ভাবনা মূল্যায়ন করছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

কবীর আহমেদ ভূঁইয়া বলেন, এই এলাকায় বছরের বেশিরভাগ সময় জমি অনাবাদি পড়ে থাকে। এই জমিকে সঠিকভাবে ব্যবহার করে একটি আধুনিক স্মার্ট গ্রীন সিটি গড়ে তোলা সম্ভব। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং জেলার সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি আসবে।

প্রস্তাবিত স্মার্ট গ্রীন সিটিতে থাকবে প্রশস্ত রাস্তা, আধুনিক আবাসিক এলাকা, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্র, আইটি পার্ক, বাণিজ্যিক জোন, শিশু পার্ক, খেলার মাঠ, লেক ও প্রচুর সবুজায়ন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ নজর দেওয়া হবে।

কবীর আহমেদ ভূঁইয়া আরও জানান, প্রকল্পটি শুধু আবাসন প্রকল্প নয়, বরং ব্রাহ্মণবাড়িয়ার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বপ্নের ভিত্তি। তিনি জেলার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার সচেতন মহল। অনেকেই মনে করেন, কবীর আহমেদ ভূঁইয়ার এই দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া হবে দেশের অন্যতম আধুনিক ও পরিকল্পিত নগরী।

আমার বার্তা/এমই

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

১ বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো: প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার

কুষ্টিয়া হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ