ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম মজুরির চূড়ান্ত গ্যাজেট প্রকাশের দাবি

আমার বার্তা অনলাইন:
২৩ জুন ২০২৬, ১৭:৪২

জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরির চূড়ান্ত গ্যাজেট অবিলম্বে প্রকাশ, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, আইনানুগ সবেতন ছুটি নিশ্চিত এবং কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকরের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রামের সীতাকুণ্ডে বার আউলিয়া এলাকায় জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে জাহাজভাঙা শিল্পের বিভিন্ন ইয়ার্ডের শ্রমিক, ট্রেড ইউনিয়ন নেতা ও শ্রম অধিকারকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য ও জাহাজভাঙা শিল্পের ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের প্রতিনিধি মো. আলী। সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু।

এ সময় বক্তব্য দেন– বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ, বাংলাদেশ মেটাল শ্রমিক ফেডারেশন (বিএমএসএফ)-এর যুগ্ম সম্পাদক মো. ইদ্রিস এবং জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মানিক মন্ডলসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জাহাজভাঙা শিল্পের শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি, কর্মসংস্থানের নিশ্চয়তা ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত। গত ৭ জানুয়ারি ২০২৬ জাহাজভাঙা শ্রমিকদের নিম্নতম মজুরির খসড়া গ্যাজেট প্রকাশ করা হলেও এখনো চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হয়নি। এতে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তারা বলেন, অধিকাংশ শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া হয় না। ফলে শ্রম আইন অনুযায়ী বিভিন্ন অধিকার ও সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সাপ্তাহিক ছুটি, উৎসব ছুটি, নৈমিত্তিক ছুটিসহ আইনানুগ সবেতন ছুটির যথাযথ বাস্তবায়নও হচ্ছে না।

বক্তারা আরও বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষণ ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অভাবে জাহাজভাঙা শ্রমিকরা প্রতিনিয়ত দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন।

সমাবেশ থেকে অবিলম্বে নিম্নতম মজুরির চূড়ান্ত গ্যাজেট প্রকাশ, সব শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, আইনানুগ সবেতন ছুটি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

দাবি পূরণ না হলে শ্রমিকদের অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন নেতারা।

আমার বার্তা/এমই

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘আমাদের দেশের নিরাপদ পানি দিন দিন কমে

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে জিতেন চাকমা (২৭) নামে এক ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্য নিহত

মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোংলার জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। বুধবার (২৪ জুন)

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন সিরাজগঞ্জের ব্যবসায়ী আবুল হাসেম

রিমার্কের বিক্রেতাবান্ধব ও ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের দ্বিতীয় লাখপতি বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের হাসেম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

মার্চ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী

ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক’ নয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: সংসদ স্পিকার

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত