ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

মার্চ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৪ জুন ২০২৬, ১৯:২০

গত মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় ৭৮ দশমিক ২২ বিলিয়ন বা ৭ হাজার ৮২২ কোটি মার্কিন ডলার। আজ বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

দিনের কার্যসূচির শুরুতেই প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। লিখিত জবাবে মন্ত্রী জানান, বৈদেশিক ঋণের মধ্যে ৬১ দশমিক ৯৭ শতাংশ সহজ শর্তের এবং ৩৯ দশমিক ০৩ শতাংশ কঠিন বা বাণিজ্যিক শর্তের ঋণ।

মন্ত্রী বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় বেশ কিছু চ্যালেঞ্জের কথা স্বীকার করেন। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, ২০১৫ সালে বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশ নিম্ন-আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উত্তরণে দেশের বৈদেশিক ঋণের সহজ শর্তের সুবিধা ধীরে ধীরে কমে আসছে।

এছাড়া, ওই সময় থেকে সরকারের নেওয়া বৈদেশিক ঋণের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে সামনের বছরগুলোতে সরকারের ঋণের আসল ও সুদ পরিশোধের বাধ্যবাধকতা বা দায় আরও বাড়বে।

এ বিষয়গুলো মাথায় রেখে বিএনপি সরকার বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি জানান, নতুন বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণের প্রস্তাব ও সংশ্লিষ্ট প্রকল্প প্রস্তাবগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে, যেন উচ্চ সুদের বৈদেশিক ঋণ নিয়ে কোনো অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা না হয়।

মন্ত্রী বলেন, 'শুধু আর্থিকভাবে লাভজনক প্রকল্পগুলোর জন্যই বৈদেশিক ঋণ বিবেচনা করা হচ্ছে। এছাড়া, বৈদেশিক ঋণে বাস্তবায়িত প্রকল্পগুলোর সময় এবং ব্যয় বৃদ্ধির যে সংস্কৃতি, তা থেকে বেরিয়ে আসতে আমরা প্রকল্পগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।'

তিনি জানান, সরকারের ঋণ ব্যবস্থাপনাকে টেকসই ও সহনশীল করতে সরকার মধ্যমেয়াদী ঋণ ব্যবস্থাপনা কৌশল হালনাগাদ করার কাজ করছে এবং ঋণের স্থায়িত্বশীলতা বিশ্লেষণ করছে।

সামগ্রিক ঋণ ব্যবস্থাপনায় সরকারের ভাবমূর্তি আরও উন্নত করতে সম্প্রতি প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের একটি পরিকল্পনার কাজও শুরু হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু।

আমার বার্তা/এমই

ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে ব্যবসা শুরু করতে দীর্ঘসূত্রতা ও জটিল প্রক্রিয়া কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে একটি

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

মুদিদোকান, বিউটি পারলারসহ বেশ কয়েক ধরনের ব্যবসায়িক খাতকে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্নআয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

মার্চ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী

ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক’ নয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: সংসদ স্পিকার

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত