ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

সাইবার অপরাধ এখন বড় চ্যালেঞ্জ, প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৮:৩৩

বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অপরাধের ধরন, বিশেষ করে সাইবার ক্রাইম মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নয়। সাইবার অপরাধ ফিশিং, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মত অপরাধ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফরেন্সিকের মত আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এসব কথা বলেন।

এরআগে তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন।

প্যারেড পরিদর্শন শেষে আইজিপি আলী হোসেন ফকির বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমান।

আইজিপি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মামলার তদন্ত, সকল শ্রেণি-পেশার নাগরিকদের নিরাপত্তা বিধান আইন-শৃঙ্খলা রক্ষা মাঠ পর্যায়ে জনমানুষের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার এক অনবদ্য সুযোগ তোমরা পাবে। আশা করি, তোমরা হবে নিজ নিজ দায়িত্ব পালনে আপসী মার্জিত এবং সৃজনশীল মনমানসিকতা, কর্মক্ষেত্রে নিরপরাধ বিপন্ন বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার বলিষ্ঠ হাত বাড়িয়ে দিতে হবে। তোমরা হবে অকণ্ঠ এক তরবারি।

একবছর মেয়াদি এই প্রশিক্ষণে বেস্ট ক্যাডেট হিসেবে শাহরিয়ার হাসান সিজান, বেস্ট একাডেমিক হিসেবে সাইফুল ইসলাম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ ক্যাডেট তৌকির আহমেদ, বেস্ট সুইমার আশরাফুল ইসলাম ও বেস্ট শুটার কামরান শেখ পুরস্কপার পেয়েছেন।

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪২তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৫০০ এসআই ছিলেন। তারা ২০২৫ সালে সারদায় বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। আজ তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। এরপর তারা মৌলিক প্রশিক্ষণ শেষে দুই বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।

আমার বার্তা/এমই

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।  দুর্যোগ মোকাবিলায়

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় সমাপনী বক্তব্যের শেষে ‘জয়বাংলা’ স্লোগান উচ্চারণ করেছেন অনুষ্ঠানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা