ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

আমার বার্তা অনলাইন:
১৭ জুলাই ২০২৬, ১২:৫৯

যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়ানো বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি এ বিষয়ে গতকাল চূড়ান্ত নোটিশ জারি করেছে।

সেই নোটিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ হবে ৪ বছর। যদি কোনো শিক্ষার্থী নির্ধারিত মেয়াদের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করতে চান, তাহলে অবশ্যই তাকে মার্কিন ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে।

যদি কোনো শিক্ষার্থী চার বছর অতিক্রান্ত হওয়ার পর সরকারের অনুমতি ব্যতিরেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন— তাহলে তাকে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। দেশটির কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক শিক্ষা কর্মসূচির মেয়াদ ৪ বছরের, তবে স্নাতকত্তোর এবং ডক্টরেট বা পিএইএচডি ডিগ্রির কর্মসূচিগুলো আরও দীর্ঘমেয়াদি হয়। প্রতি বছর যত বিদেশি শিক্ষার্থী দেশটিতে ডিগ্রি নিতে আসেন, তাদের বড় অংশই স্নাতক ডিগ্রি নিতে আসেন এবং তাদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কিংবা গ্রিনকার্ড পেতে আগ্রহী— তারা স্নাতক কোর্সের বিষয় পরিবর্তন, কলেজ বা বিশ্ববিদ্যালয় পরিবর্তন, ব্যক্তিগত কারণ প্রদর্শনসহ বিভিন্ন কৌশলে ভিসার মেয়াদ বাড়িয়ে থাকেন।

এই শিক্ষার্থীদের জন্য খুব সহায়ক এফ-১ এবং জে-১ ভিসা। কারণ এ দুই ভিসার শর্ত, একজন বিদেশি শিক্ষার্থী যতদিন তার ডিগ্রি শেষ না করবেন— ততদিন তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারবেন।

এছাড়া যেসব শিক্ষার্থী তাদের ডিগ্রি সম্পন্ন করেছেন, বর্তমান ব্যবস্থায় তাদের যুক্তরাষ্ট্র ত্যাগের জন্য বিদেশি শিক্ষার্থীদের ৬০ দিন সময় দেওয়া হয়।

নোটিশে এ দু’টি বিষয়েও মনোযোগ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সরকারের এই পদক্ষেপ বাস্তবায়ন শুরু হলে শিক্ষার্থীদের হুটহাট কোর্স বা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন কঠিন হয়ে উঠবে। আর যেসব শিক্ষার্থী ডিগ্রি অর্জন সম্পন্ন করেছেন, তারা যুক্তরাষ্ট্র ত্যাগের জন্য সময় পাবেন ৩০ দিন।

আগামী সেপ্টেম্বর থেকে এই নীতি কার্যকর করা হবে বলে উল্লেখ করে বিবিসিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, ব্যাপকমাত্রায় ভিসার অপব্যাবহার বন্ধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের ভিসানীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

মুলিন বলেন, “দশকের পর দশক ধরে বিদেশি শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে এবং যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার জন্য আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করছে। এটা বন্ধ হওয়া প্রয়োজন।”

এদিকে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অ্যাডভোকেসি সংস্থা দ্য অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস ফেডারেল সরকারের এ সিদ্ধান্তকে ‘অপ্রয়োজনীয়’ এবং ‘ভুল পথে চালানাকারী’ বলে উল্লেখ করেছে।

সংস্থাটির শীর্ষ নির্বাহী ফান্তা আও বলেছেন, “এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে দীর্ঘ দিন ধরে কার্যকরভাবে চলতে থাকা একটি ব্যবস্থায় অনিশ্চয়তা, আমলাতন্ত্র এবং ভীতির প্রবেশ ঘটবে। এটি হলো এমন একটি সমাধান, যা সমস্যার সন্ধানে আছে।”

সূত্র : বিবিসি

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। আজ ১৭ জুলাই শুক্রবার দেশটির প্রথম হাইড্রোজেন চালিত

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা

এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ ইরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে এসে হরমুজ প্রণালিতে অবরোধ জারির পর এবার জ্বালানি পণ্য পরিবহনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা