ই-পেপার বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

চন্দনাইশে স্বামীর কোদালের কোপে প্রাণ গেল স্ত্রীর

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৬, ১৪:২৭

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্বামীর কোদালের কোপে নুরহাবা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নুরহাবা ও অভিযুক্ত সলিম দুজনই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা। তারা বর্তমানে দোহাজারী পৌরসভার উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সলিম নিয়মিত কাজ না করায় স্ত্রী নুরহাবা তাকে কাজ না করার বিষয়ে প্রশ্ন করেন। একপর্যায়ে নুরহাবা স্বামীকে ‘কেন ফেরত এসেছ’ এমন প্রশ্ন করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সলিম উত্তেজিত হয়ে কোদাল দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে নুরহাবা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ অভিযুক্ত সলিমকে আটক করে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

আটক সলিম কুতুপালং ক্যাম্প-১-এর আব্দুল আমিনের ছেলে। তার মা ফাতেমা মারা গেছেন। বর্তমানে তিনি দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়ির টিনশেড ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। নিহত নুরহাবা একই ক্যাম্পের মৃত এরশাদ উল্লাহর মেয়ে। তিনি সলিমের স্ত্রী ছিলেন।

আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, চন্দনাইশ উপজেলার দোহাজারীতে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূবাইলে ডাকাতির লুটের মোবাইলসহ আসামি গুলিস্তান থেকে গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইল থানায় দায়ের করা ডাকাতি মামলার তদন্তে অভিযান চালিয়ে রবিন আহমেদ (১৯) নামের

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

স্বামীর মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেতে পারেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এজন্য তার পরিবারের

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি

সালিসে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন—‘রায় কার্যকর করেছি’

  কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে সালিস বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন

পূবাইলে ডাকাতির লুটের মোবাইলসহ আসামি গুলিস্তান থেকে গ্রেপ্তার

ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে ফ্রান্স

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের হটলাইন চালু

একাদশে ভর্তি এক ধাপে, মাইগ্রেশন না রাখার পরিকল্পনা

চন্দনাইশে স্বামীর কোদালের কোপে প্রাণ গেল স্ত্রীর

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

হাম নিয়ন্ত্রণে আসতে আরও দুই-তিন মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মহাখালীতে চুরি, এনা পরিবহনের বাস মিরপুরে উদ্ধার

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

২০২৯ সালের মধ্যে হালাল বাজার প্রায় ৩. ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে

পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য

ইরানে ড্রোন-ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম ও বিস্ফোরক পাঠিয়েছে রাশিয়া

এশিয়ার বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া বাংলাদেশ: সিমন্স

সালিসে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন—‘রায় কার্যকর করেছি’

বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, লঘুদণ্ড পাঁচজনের

আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা