ই-পেপার বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৬, ১২:৫২

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট সংলগ্ন পশ্চিম পাড়া থানা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশু-নারীসহ একই পরিবারের তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তথ্যানুযায়ী, আহতদের সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

আহত লালচান (৬০), পেশায় চাকুরিজীবী। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আরও আহত হয়েছেন তানিষা (১৬), পেশায় শিক্ষার্থী। তার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) রাখা হয়েছে। এছাড়া আহত নাসিমা (৫০), পেশায় চাকুরিজীবী। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনিও হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, দগ্ধ তিনজনের শরীরের সিংহভাগ অংশ পুড়ে যাওয়ায় তাদের অবস্থা খুবই সংকটজনক। হাসপাতালে চিকিৎসকরা তাদের বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিকভাবে সিলিন্ডারের লিকেজ থেকে জমাহওয়া গ্যাসে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

লিচুবাগানে সিমেন্টের বস্তায় ১০৩ ককটেল, উদ্ধার করল এসআরবি

রাজশাহীতে লিচুবাগানের পাশে পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে

কঠোর নিরাপত্তায় রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম

স্হানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত‍্যাহার, প্রধানমন্ত্রীর রাস্ট্রনায়োকচিত মনোভাবের প্রমাণ

আগামী স্হানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত‍্যাহার, প্রধানমন্ত্রীর রাস্ট্রনায়োকচিত মনোভাবের প্রমাণ। এ মন্তব্য করে প্রধানমন্ত্রীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

লিচুবাগানে সিমেন্টের বস্তায় ১০৩ ককটেল, উদ্ধার করল এসআরবি

সত্য ও ন্যায়ের পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার মানুষ

কঠোর নিরাপত্তায় রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক হোসেন

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি: তারেক রহমান

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন