ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৬, ১১:১৫

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকু। তিনি ওসিকে বলেছেন, ‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এমন ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে ওসিকে ফোন দিয়ে ছাত্রলীগ নেতা রুকুকে প্রথমে বলতে শোনা যায়, ‘ওসি মোহনপুর, ভালো আছেন।’ জবাবে ওসি বলেন, ‘ভালো আছি, নতুন জয়েন করেছি। গত ৪ তারিখে এসেছি। আমার নাম আতিকুর রহমান।’

এরপর রুকু বলেন, ‘আমি জানি, আপনি ভালো মানুষ। অতিথি হিসেবে আমাদের এলাকায় চাকরি করতে এসেছেন। আমরাও অতিথির সম্মান করতে চাই। আজকে মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে। এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।

তিনি (রুকু) বলেন, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমাদের এলাকার অতিথি। এসব বিষয় নিয়ে আমাদের কোনো নেতাকর্মীকে হয়রানি করবেন না।

এরপর ওসি বলেন, ‘হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।’

এ পর্যায়ে রুকু বলেন, ‘আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি পুলিশ শেখ হাসিনার আমলে যতটুকু নিরাপদে ছিলেন, ততটুকু নিরাপত্তা কি এখন পান? আপনি কি একটা সন্ত্রাসীর কাছে ভিড়তে পারেন, এ সরকারের আমলে? বাংলাদেশকে এ জায়গা থেকে মুক্ত করতে হবে।’

‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই’ মন্তব্য করে ছাত্রলীগ নেতা আরও বলেন, ‘আমাদের সহযোগিতা করেন। কিন্তু আমাদের কোনো কর্মীকে যদি অযথা হয়রানি করেন ভাই, আমি ক্লিয়ার বলি- আপনাকে ডিসেম্বরের পরে চাকরি করতে হবে। আপনাকে কিন্তু আবার আমি মোহনপুর থানায় আনব। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আপনি নতুন এসেছেন, আমরা আপনাকে সম্মান করতে চাই। ধন্যবাদ।’

এ ব্যাপারে বক্তব্যের জন্য মোহনপুর থানার ওসি আতিকুর রহমানকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি।

তবে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন দিয়ে বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে। এসপি ছুটিতে আছেন। তিনি ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন

পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মো.

আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে যার অধিকাংশই নারী: জুবাইদা রহমান

আ.লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমার আতশবাজি করেন

ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও