ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আমার বার্তা অনলাইন:
০৩ মার্চ ২০২৬, ১৫:৪৬

বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চাপে রফতানি খাতে টানাপোড়েনের প্রেক্ষাপটে শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিতে ব্যাংকগুলোকে চলতি মূলধন ঋণসীমার বাইরে বিশেষ মেয়াদি ঋণ সুবিধা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এ নির্দেশনায় উল্লেখ করা হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হয়েছে। ধারাবাহিক নিম্নমুখী রফতানি, ক্রয়াদেশ পিছিয়ে যাওয়া এবং তারল্য সংকটের কারণে অনেক রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সক্ষমতা হ্রাস পেয়েছে। এমতাবস্থায় উৎপাদন সক্ষমতা ধরে রেখে রফতানির গতিধারা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

কী ধরনের ঋণ সুবিধা

সার্কুলার অনুযায়ী, সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের সক্ষমতা বিশ্লেষণ করে চলতি মূলধন ঋণসীমার বাইরে মেয়াদি ঋণ দেওয়া যাবে। ঋণের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত তিন মাসে প্রদত্ত গড় বেতন-ভাতার বেশি হতে পারবে না। এ ঋণের বিপরীতে বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে।

নিয়মিত সুদ ছাড়া অন্য কোনও অতিরিক্ত সুদ, মুনাফা, ফি বা চার্জ আদায় করা যাবে না। ঋণটি তিন মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ এক বছরের মধ্যে সমকিস্তিতে (মাসিক বা ত্রৈমাসিক) পরিশোধ করতে হবে।

কারা পাবেন এ সুবিধা

বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে বলেছে, যে শিল্প প্রতিষ্ঠান তাদের মোট উৎপাদনের কমপক্ষে ৮০ শতাংশ রফতানি করে, তাদের রফতানিমুখী হিসেবে গণ্য করা হবে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত শ্রমিকদের বেতন নিয়মিত পরিশোধ করেছে, এমন প্রতিষ্ঠানকে ‘সচল’ হিসেবে বিবেচনা করা হবে।

সচল ও রফতানিমুখী হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনের প্রত্যয়নপত্র দ্বারা সমর্থিত হতে হবে।

এক্ষেত্রে তৈরি পোশাক খাতের সংগঠন যেমন বিজিএমইএ ও বিকেএমইএ’র মতো সংগঠনের প্রত্যয়ন প্রয়োজন হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সরাসরি শ্রমিকের হিসাবে অর্থ পরিশোধ

সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—ঋণের অর্থ সরাসরি শ্রমিক-কর্মচারীদের ব্যাংক হিসাবে (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস—এমএফএস হিসাবসহ) জমা দিতে হবে। অর্থাৎ, প্রতিষ্ঠানের মাধ্যমে নয়, সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে বেতন যাবে। এতে করে অর্থের সঠিক ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইনি ভিত্তি

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারে পরিচালক (বিআরপিডি) মো. বায়েজীদ সরকার স্বাক্ষর করেন।

প্রেক্ষাপট ও তাৎপর্য

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে চাহিদা কমে যাওয়া, অর্ডার স্থগিত বা পিছিয়ে পড়া এবং ডলার সংকটের প্রভাব রফতানিমুখী শিল্পে স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে তৈরি পোশাকসহ প্রধান রফতানি খাতগুলোতে উৎপাদন ও নগদ প্রবাহে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শ্রমিকদের বেতন বিলম্বিত হলে সামাজিক ও শিল্প অস্থিরতার ঝুঁকি তৈরি হতে পারে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপকে একদিকে শ্রমিক স্বার্থ সুরক্ষা, অন্যদিকে রফতানি খাত সচল রাখার একটি সমন্বিত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এটি স্বল্পমেয়াদি তারল্য সহায়তা হলেও এর মাধ্যমে উৎপাদন চেইন অক্ষুণ্ণ রাখা এবং রফতানি আদেশ ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে, ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকৃত সচল প্রতিষ্ঠান যাচাই এবং সময়মতো ঋণ পুনরুদ্ধার—এসব বিষয় কার্যকরভাবে বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ।

আমার বার্তা/এমই

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৭৪ হাজার

সোনার দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে বড় পতন

মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বৈশ্বিক অর্থবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সংঘাতের

ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু

ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন। নির্বাচিত সংসদ

বিনিয়োগকারীর অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ডিএসইর নতুন প্রবিধান

বিনিয়োগকারীদের অভিযোগ দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে নতুন প্রবিধানমালা প্রণয়ন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা