ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

জাতিসংঘকে এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তাব

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৬, ১৮:৪৬

এলডিসি উত্তরণের সময়সীমা ২০২৬ সাল থেকে পিছিয়ে ২০২৯ সাল পর্যন্ত করার জন্য জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘের ‘এনহ্যান্সড মনিটরিং মেকানিজম’-এর অন্তর্গত ‘ক্রাইসিস রেসপন্স’ বা সংকটকালীন বিশেষ বিধানের আওতায় এই প্রস্তাব দেওয়া হয়।

গত ২৯ এপ্রিল জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন-সিডিপি) ও বাংলাদেশ প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল পরামর্শ সভায় এই আবেদন জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। প্রতিনিধি দলে বিডার চেয়ারম্যান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

বেসরকারি খাতের পক্ষ থেকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল ও বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ এই সভায় অংশ নেন।

পাশাপাশি বাংলাদেশ পাদুকা ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত সভায় সরকারের পক্ষ থেকে বিদ্যমান অর্থনৈতিক ঝুঁকি, বৈশ্বিক অনিশ্চয়তা এবং বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে কাঠামোগত সীমাবদ্ধতাগুলো তুলে ধরা হয় এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে এলডিসি উত্তরণের প্রস্তুতি গ্রহণে বর্তমান সরকারের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়।

এসময় স্বল্পোন্নত দেশ থেকে একটি টেকসই ও মসৃণ অর্থনৈতিক রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর প্রস্তাবকে জোর সমর্থন জানিয়েছে বিজিএমইএ।

সংগঠনটি বিশ্বাস করেন, জাতিসংঘ যদি বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে, তাহলে এই অতিরিক্ত সময়ের মধ্যে একটি সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ প্রণয়ন করা সম্ভব হবে।

এতে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে একসঙ্গে কাজ করার মাধ্যমে শিল্পের সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সামগ্রিক অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করে সংগঠনটি ।

সভায় পোশাক খাতের টেকসই ভবিষ্যৎ রক্ষায় সুনির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়গুলো জোরালোভাবে উপস্থাপন করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস কাঠামোর আওতায় অনুচ্ছেদ ২৯-এর সেফগার্ড থ্রেশহোল্ডের কারণে শুল্কমুক্ত বাজার সুবিধা হারানোর ঝুঁকি এবং এবং প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পর্যাপ্ত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটি) না থাকার বিষয়টি তিনি উল্লেখ করেন। এছাড়া ‘রুলস অব অরিজিন’ সংক্রান্ত দ্বৈত রূপান্তর বিধি পালনে সক্ষমতার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বিজিএমইএ-এর পক্ষ থেকে সময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিজিএমইএ সভাপতি।

একইসঙ্গে সভায় শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে ব্যবসার খরচ কমিয়ে আনা এবং ‘ইজ অব ডুইং বিজনেস’ বা বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নীতির ক্ষেত্রে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সংস্কারের অপরিহার্যতার বিষয়টি উঠে আসে। এলডিসি উত্তরণের ফলে রপ্তানি আয়, কর্মসংস্থান এবং সামগ্রিক সামষ্টিক অর্থনীতির ওপর যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, তা মোকাবিলায় একটি টেকসই ও মসৃণ রূপান্তরের জন্য পর্যাপ্ত প্রস্তুতির প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

এই পরামর্শ সভার আগে ‘ইআরডি’ বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিক প্রস্ততিমূলক আলোচনা সম্পন্ন করেন।

তাছাড়া সভায় বাংলাদেশের সব অংশীজন একটি ঐক্যবদ্ধ এবং সুসংগত অবস্থান তুলে ধরেন এবং ‘ইউএন-সিডিপ’র উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আমার বার্তা/এমই

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন গর্বের সাথে ঘোষণা করছে যে মিস মানফুজা মাসুদ চৌধুরীকে অ্যাসিস্ট্যান্ট

বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নজরদারি বাড়াতে বললেন বাণিজ্যমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জেলা প্রশাসকদের

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

টানা আট মাসের রপ্তানি নিম্নমুখী ধারা ভেঙে চলতি বছরের এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রপ্তানি আয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩১১ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল

মহাসড়কগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে : সড়কমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নজরদারি বাড়াতে বললেন বাণিজ্যমন্ত্রী

তিন ধাপে নতুন বেতন কাঠামো, ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়নের পরিকল্পনা

পুলিশের পোশাকে আগের জামা বহাল, প্যান্টের রং হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী এমপিরা যথাযথ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্ববাজারে চাপ কমাতে তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি-রাশিয়াসহ ৭ দেশ