ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

আমার বার্তা অনলাইন:
০৪ মে ২০২৬, ১৮:০৫

২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা ইনকরপোরেটেড। এতে দেখা গেছে, রাজস্ব, আয় এবং লেনদেন সব ক্ষেত্রেই ভালো প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি। স্থিতিশীল ভোক্তা ব্যয় এবং নতুন উদ্ভাবনী সেবার কারণে এ সাফল্য এসেছে বলে জানিয়েছে কোম্পানি।

গত ৩১ মার্চ পর্যন্ত, এ প্রান্তিকে ভিসার জিএএপি ভিত্তিক নিট আয় দাঁড়িয়েছে ৬ বিলিয়ন মার্কিন ডলার, যা শেয়ারপ্রতি ৩ দশমিক ১৪ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় নিট আয় ৩২ শতাংশ এবং শেয়ারপ্রতি আয় ৩৬ শতাংশ বেড়েছে। বিশেষ খাত ও কর সংক্রান্ত বিষয় বাদ দিলে, নন-জিএএপি ভিত্তিতে নিট আয় হয়েছে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার, বা শেয়ারপ্রতি ৩ দশমিক ৩১ ডলার। এ ক্ষেত্রে নিট আয় ১৭ শতাংশ এবং শেয়ারপ্রতি আয় ২০ শতাংশ বেড়েছে। কনস্ট্যান্ট ডলার ভিত্তিতে হিসাব করলে, জিএএপি শেয়ারপ্রতি আয় প্রায় ৩৫ শতাংশ এবং নন-জিএএপি শেয়ারপ্রতি আয় প্রায় ২০ শতাংশ বেড়েছে।

ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা রায়ান ম্যাকিনার্নি বলেন, দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্ব ১৭ শতাংশ বেড়েছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ প্রবৃদ্ধি। এর ফলে জিএএপি শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩৬ শতাংশ এবং নন-জিএএপি শেয়ারপ্রতি আয় বেড়েছে ২০ শতাংশ। ভোক্তা ব্যয় শক্তিশালী ছিল এবং কোম্পানির নতুন সেবা ও প্রযুক্তিগত উদ্যোগ কনজ্যুমার পেমেন্ট, ব্যবসায়িক লেনদেন এবং মানি মুভমেন্ট সেবায় ভালো ফল দিয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি আরো শক্ত করতে ‘ভিসা এস এ সার্ভিস’ প্ল্যাটফর্মে নতুন সক্ষমতা যোগ করে করা হচ্ছে।

দ্বিতীয় প্রান্তিকে ভিসার মোট নেট রাজস্ব দাঁড়িয়েছে ১১ দশমিক ২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। কনস্ট্যান্ট ডলার হিসেবে এই প্রবৃদ্ধি ছিল ১৬ শতাংশ। পেমেন্ট ভলিউম, আন্তর্জাতিক লেনদেন এবং মোট প্রসেসড ট্রানজ্যাকশন বাড়ায় এই প্রবৃদ্ধি এসেছে।

গত ৩১ মার্চ পর্যন্ত শেষ তিন মাসে পেমেন্ট ভলিউম ৯ শতাংশ বেড়েছে। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত তিন মাসে এই প্রবৃদ্ধি ছিল ৮ শতাংশ। ইউরোপের অভ্যন্তরীণ লেনদেন বাদ দিলে আন্তর্জাতিক লেনদেন বেড়েছে ১১ শতাংশ, আর মোট ক্রস-বর্ডার লেনদেন বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ। একই সময়ে মোট ৬৬ দশমিক ১ বিলিয়ন লেনদেন প্রসেস হয়েছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।

রাজস্বের বিভিন্ন খাতেও শক্তিশালি প্রবৃদ্ধি দেখা গেছে। সার্ভিস রেভিনিউ ১৩ শতাংশ বেড়ে ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ডাটা প্রসেসিং রেভিনিউ ১৮ শতাংশ বেড়ে হয়েছে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক লেনদেন থেকে আয় ১০ শতাংশ বেড়ে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্য আয় ৪১ শতাংশ বেড়ে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ক্লায়েন্ট ইনসেনটিভ ছিল ৪ দশমিক ২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।

জিএএপি ভিত্তিতে অপারেটিং ব্যয় দাঁড়িয়েছে ৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৪ শতাংশ কম। মূলত আইনি ব্যয় কমে যাওয়ায় এই ব্যয় কমেছে। তবে নন-জিএএপি ভিত্তিতে অপারেটিং ব্যয় ১৭ শতাংশ বেড়েছে, যা মূলত জনবল ও বিপণন ব্যয় বৃদ্ধির কারণে। ৩১ মার্চ পর্যন্ত ভিসার হাতে নগদ অর্থ, নগদ সমতুল্য এবং বিনিয়োগ সিকিউরিটিজ মিলিয়ে মোট ১৪ দশমিক ২ বিলিয়ন ডলার ছিল।

আমার বার্তা/এমই

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন গর্বের সাথে ঘোষণা করছে যে মিস মানফুজা মাসুদ চৌধুরীকে অ্যাসিস্ট্যান্ট

বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নজরদারি বাড়াতে বললেন বাণিজ্যমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জেলা প্রশাসকদের

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

টানা আট মাসের রপ্তানি নিম্নমুখী ধারা ভেঙে চলতি বছরের এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রপ্তানি আয়।

জাতিসংঘকে এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তাব

এলডিসি উত্তরণের সময়সীমা ২০২৬ সাল থেকে পিছিয়ে ২০২৯ সাল পর্যন্ত করার জন্য জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল

মহাসড়কগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে : সড়কমন্ত্রী