ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আপনার দেওয়া ১০০ টাকার কর কোথায় কীভাবে খরচ করবে সরকার?

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৬, ১৩:১০

জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাদের কষ্টার্জিত আয়ের করের টাকা সরকার ঠিক কোন কোন খাতে কীভাবে খরচ করে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পর্যালোচনায় উঠে এসেছে করের টাকার খাতওয়ারি ব্যয়ের এক স্বচ্ছ চিত্র।

একটি ১০০ টাকার নোটকে ভিত্তি ধরে সরকারের পরিচালন বাজেটের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের উন্নয়ন, জননিরাপত্তা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে অর্থের বড় একটি অংশ নির্দিষ্ট খাতে ব্যয় হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, করের ১০০ টাকার মধ্যে ব্যয়ের হিসাব নিচে দেওয়া হলো:

>> ঋণের সুদ পরিশোধ: ২০ টাকা ৫০ পয়সা (সবচেয়ে বড় ব্যয় খাত)।

>> ভর্তুকি ও প্রণোদনা: ১৭ টাকা।

>> সাহায্য ও মঞ্জুরি: ১৫ টাকা ৭০ পয়সা।

>> কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা: ১৪ টাকা ৪০ পয়সা।

>> পণ্য ও সেবা ক্রয়: ৯ টাকা।

>> অপ্রত্যাশিত ও বিবিধ ব্যয়: ৬ টাকা ৪০ পয়সা।

>> পেনশন ও অবসর সুবিধা: ৫ টাকা ৭০ পয়সা।

>> শেয়ার ও ইকুইটি: ৫ টাকা ৩০ পয়সা।

>> রাষ্ট্রীয় সম্পদ সংগ্রহ: ৩ টাকা ৪০ পয়সা।

>> অন্যান্য ব্যয়: ২ টাকা ৬০ পয়সা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এবারের বাজেটের প্রতিপাদ্য হলো ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’। বাজেটে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমেই মূলত এই বিশাল ব্যয়ের অর্থ সংস্থান হবে।

বিশ্লেষকদের মতে, করের প্রতিটি টাকা রাষ্ট্রের চাকা সচল রাখতে এবং সামাজিক ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বণ্টন করা হয়। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্য নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে, যেখানে করদাতাদের অর্থের সর্বোচ্চ ব্যবহারের প্রতিশ্রুতি রয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা করছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

কর্মসংস্থান, বিনিয়োগ ও জনকল্যাণে জোর বিএনপি সরকারের প্রথম বাজেটে

কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্য নিয়ে বেশ

বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া: বাজেট গরীব মারার নয়, বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণাকে ঘিরে সিলেটে চলছে মিশ্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব- বেনাপোলে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হঠাৎ ফেসবুক বন্ধ! ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

জমি নিয়ে দ্বন্দ্বে অষ্টগ্রামে হামলা, আহত ৭, গুরুতর ২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে

বাজেট দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: মোস্তাফিজুর রহমান

শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

বাংলা‌দে‌শে এলেন ভার‌তের নতুন হাইকমিশনার

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক