ই-পেপার রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৬, ০৯:৪৪

প্রায় দুই বছর পর নীতি সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটি নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৯ শতাংশ নির্ধারণ করেছে। নতুন এ সুদহার আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৯ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে ঋণ সহায়তা সুবিধার সুদহার সাড়ে ১১ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে আমানত সুবিধার সুদহার সাড়ে ৭ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ এবং কর্মসংস্থানের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে প্রায় দুই বছর পর নীতি সুদহার কমানো হলো। এর আগে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত নীতি সুদহার ছিল সাড়ে ৯ শতাংশ। পরে ২০২৪ সালের ২৭ অক্টোবর তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। এরপর ২০২৬ সালের জুলাই পর্যন্ত সেই হারই বহাল ছিল। আগামী ২ আগস্ট থেকে নতুন সুদহার কার্যকর হবে।

নীতি সুদহার হ্রাসে বিনিয়োগ বৃদ্ধির আশা, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে কঠোর মুদ্রানীতি অনুসরণ করেও স্বস্তির খবর আসেনি। উল্টো উচ্চ সুদহার,

মরিচের কেজি ৪০০, পেঁয়াজ-ডিম-সবজির দাম আরও বেড়েছে

টানা বৃষ্টি ও কিছু এলাকায় বন্যার পর থেকেই অস্থিরতা চলছে নিত্যপণ্যের বাজারে। এরমধ্যে সাধারণ মানুষকে

দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি

আগস্টে অপরিবর্তিত থাকছে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম

আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে আগামী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব

চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কক্ষ রেখেই এমপিদের জন্য পরিদর্শন কক্ষ

নতুন রেললাইন হলে ঢাকা-চট্টগ্রাম যাত্রার সময় কমে আসবে: প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের: ভূমিমন্ত্রী

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

সাফ চ্যাম্পিয়নশিপে আলাদা গ্রুপে বাংলাদেশ ও ভারত

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে নবীন শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে মার্কিন ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মীর শাহে আলম

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল: শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫১: স্বাস্থ্য অধিদপ্তর

‘হেজবুত তাওহীদ' নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম

যুক্তরাষ্ট্রের ভিসা: বাংলাদেশিদের জন্য স্থায়ী হলো ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড

ঢাকায় মরক্কোর রাজার সিংহাসন আরোহণ দিবস উদযাপন