ই-পেপার রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিল শান্তরা

আমার বার্তা অনলাইন:
০১ আগস্ট ২০২৬, ১১:০৮

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের এই গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে টাইগারদের প্রথম বহর।

প্রথম দফায় দেশ ছেড়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, ওপেনার তানজিদ হাসান তামিম, অমিত হাসানসহ দলের কয়েকজন সদস্য।

তাদের সঙ্গে রয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং সাপোর্ট স্টাফের সদস্যরা।

দলের বাকি সদস্যরা পৃথক ফ্লাইটে পরে অস্ট্রেলিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। সিরিজ শুরুর আগে প্রস্তুতির জন্য কিছুটা আগেভাগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল।

সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

ডারউইনে এর আগে মাত্র একবারই খেলেছে বাংলাদেশ। ২০০৩ সালের সেই সফরে ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল টাইগারদের। এরপর এই ভেন্যুতে আর কোনো টেস্টও অনুষ্ঠিত হয়নি। ফলে মাঠ ও কন্ডিশন সম্পর্কে স্বাভাবিকভাবেই খুব বেশি ধারণা নেই বর্তমান দলের ক্রিকেটারদের।

সফরের আগে সংবাদ সম্মেলনে শান্ত জানান, ডারউইনের কন্ডিশন নিয়ে খুব বেশি তথ্য না থাকলেও দলের বিশ্লেষকরা প্রয়োজনীয় তথ্য দিয়েছেন।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়াকে নিজের জন্য বিশেষ সৌভাগ্য বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে সম্মান অর্জন করা, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিপক্ষে টেস্ট খেলতে পারাটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। গত ২৩ বছরে আমাদের সেখানে আরও বেশি টেস্ট খেলা উচিত ছিল। আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলে সম্মান অর্জন করা। যদি আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, তাহলে ভবিষ্যতে তারা আমাদের আরও বেশি টেস্ট সিরিজ খেলতে আমন্ত্রণ জানাবে।’

সাফ চ্যাম্পিয়নশিপে আলাদা গ্রুপে বাংলাদেশ ও ভারত

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’-এ আলাদা দুই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ

চোটের নাটকীয় উন্নতি, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের স্কোয়াডে লিটন

কাফ মাসলের চোটে প্রায় দেড় মাস মাঠের বাইরে থাকা লিটন দাসের নাটকীয় উন্নতি হয়েছে। চোটের

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

বিসিবি সভাপতি তামিম ইকবাল শনিবার ভারতের বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শনে

অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানাকে নিয়ে তাসকিনের বার্তা

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা দুজনেই অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। নাহিদ রানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব

চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কক্ষ রেখেই এমপিদের জন্য পরিদর্শন কক্ষ

নতুন রেললাইন হলে ঢাকা-চট্টগ্রাম যাত্রার সময় কমে আসবে: প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের: ভূমিমন্ত্রী

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

সাফ চ্যাম্পিয়নশিপে আলাদা গ্রুপে বাংলাদেশ ও ভারত

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে নবীন শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে মার্কিন ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মীর শাহে আলম

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল: শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫১: স্বাস্থ্য অধিদপ্তর

‘হেজবুত তাওহীদ' নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম

যুক্তরাষ্ট্রের ভিসা: বাংলাদেশিদের জন্য স্থায়ী হলো ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড

ঢাকায় মরক্কোর রাজার সিংহাসন আরোহণ দিবস উদযাপন