ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

আমদানি ব্যয় বাড়ছে, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৬, ১২:২৮

বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) পণ্য আমদানির জন্য ২ হাজার ৯৭৮ কোটি ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। একই সময়ে এলসি নিষ্পত্তি বেড়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। এর প্রভাবে বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের চাহিদা বাড়ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে বিনিময় হার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে এলসি নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৪৮৬ কোটি ডলারের। বিপরীতে রপ্তানি আয় এসেছে ১ হাজার ৭০৪ কোটি ডলার। এতে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৭৮২ কোটি ডলার।

প্রথম তিন মাসে এ ঘাটতি ছিল ৭৪৭ কোটি ডলার। অন্যদিকে একই সময়ে প্রবাসীরা ১ হাজার ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৯৭ শতাংশ বেশি।

তথ্য অনুযায়ী, অক্টোবরে ৭৩২ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ৮৫২ কোটি ডলার। এ মাসে এলসি নিষ্পত্তি হয়েছে ৫৯৫ কোটি ডলারের, যা সেপ্টেম্বরে ছিল ৬৪৫ কোটি ডলার। জুলাই ও আগস্টে নিষ্পত্তির পরিমাণ ছিল যথাক্রমে ৬২৮ কোটি ও ৬১৯ কোটি ডলার।

ব্যাংকাররা বলছেন, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও আমদানি দায় পরিশোধসহ বিভিন্ন খাতে ডলারের চাহিদা বেশি থাকায় বিনিময় হার বাড়ছে। গতকাল আন্তঃব্যাংকে প্রতি ডলার সর্বোচ্চ ১২৪ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়েছে। গড় দর ছিল ১২৪ টাকা ৬৫ পয়সা। আগের দিন গড় দর ছিল ১২৪ টাকা ৪২ পয়সা।

গত অক্টোবরের শুরুতে ডলারের দর ছিল ১২৩ টাকা। এরপর ধারাবাহিকভাবে বেড়ে মাসের শেষ কর্মদিবসে ১২৩ টাকা ৯৯ পয়সায় ওঠে।

এদিকে, বৈদেশিক মুদ্রাবাজারে চাপ সামলাতে সম্প্রতি কয়েকটি ব্যাংকের কাছে ২২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমেছে।

গত ২৯ জুন শেষে গ্রস রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। জুলাইয়ের প্রথম সপ্তাহে তা বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে ওঠে। গতকাল তা কমে ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ১৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের আমদানির পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। তবে প্রথম তিন মাসের হিসাবে জ্বালানি আমদানিতে বড় অঙ্কের ব্যয় বেড়েছে।

এসময়ে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে খরচ হয়েছে ৪২২ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০৫ শতাংশ বেশি। ভোগ্যপণ্য আমদানিতে ব্যয় বেড়েছে ২৬ দশমিক ৫০ শতাংশ, দাঁড়িয়েছে ১৪০ কোটি ডলারে। তবে মূলধনি পণ্য আমদানি কমেছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বকেয়া সুবিধা

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম নিয়ন্ত্রণে ১০ ধরনের পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউজেন্স) এলসি খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন আমদানিকারকরা।

বিশেষ সুবিধার তালিকায় রয়েছে চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। এসব পণ্য সাপ্লায়ার্স ক্রেডিট অথবা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এর আগে এসব পণ্য আমদানিতে এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

খেলাপি ঋণ ৩২.৭৮ শতাংশ, ক্ষতি সামাল দেওয়ার মূলধনও নেই ব্যাংকের

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। অর্থাৎ ব্যাংক খাতের

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, ৫ দফায় কমেছে ১২০৭১ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি

শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও পুরোপুরি ফেরেনি স্বস্তি

শীতের সবজিতে ধীরে ধীরে ভরে উঠছে রাজধানীর বাজার। বাড়ছে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও নতুন আলুর

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ