ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সারাদেশে শুরু হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব, মে-জুন জুড়ে আয়োজন

আমার বার্তা অনলাইন
০৩ মে ২০২৬, ১১:০৯

সারাদেশে শুরু হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব। মে-জুনজুড়ে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এই জাতীয় আয়োজন, যেখানে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ নানা প্রতিযোগিতায় অংশ নেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের নির্দেশনা দিয়েছে। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন বিষয়ে এই প্রতিযোগিতা বিদ্যালয় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শুধুমাত্র তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক গ্রুপে প্রতিযোগিতা আয়োজন করা হবে। বিদ্যালয় পর্যায়ে নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ না থাকলেও নিজ নিজ বিদ্যালয়কে প্রতিযোগিতা আয়োজন করে আগামী ১৯ মে ২০২৬-এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণকারীদের তালিকা পাঠাতে বলা হয়েছে।

সূচি অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা ১৯ থেকে ২০ মে, উপজেলা পর্যায় ২২ থেকে ২৩ মে, জেলা পর্যায় ৬ থেকে ৭ জুন এবং বিভাগীয় পর্যায় ৮ থেকে ৯ জুন ২০২৬ অনুষ্ঠিত হবে।

ক্রীড়া ইভেন্টে থাকছে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড় ও অংক দৌড়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, গল্প বলা, লোকগীতি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র ও নজরুল সংগীত, হামদ-নাত, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা এবং আন্তঃউপজেলা ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা।

এ ছাড়া বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি ও চলমান ঘটনা) অন্তর্ভুক্ত থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিযোগিতা আয়োজন করতে হবে প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬ অনুসরণ করে এবং বরাদ্দ করা বাজেট অনুযায়ী। বিতর্ক প্রতিযোগিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে দুইজন করে শিক্ষার্থী নির্বাচন করে ক্লাস্টার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। বিতর্কের বিষয় নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স বিবেচনায় রাখতে হবে এবং কোনো স্পর্শকাতর বিষয় নির্বাচন করা যাবে না।

এছাড়া ব্যয় বিভাজন অনুযায়ী, বিদ্যালয় পর্যায়ে ৮ হাজার টাকা, ইউনিয়ন পর্যায়ে ৫ হাজার ২০০ টাকা, উপজেলা পর্যায়ে ২৮ হাজার ২০০ টাকা, জেলা পর্যায়ে ৭১ হাজার ৫০০ টাকা এবং বিভাগীয় পর্যায়ে ১ লাখ ৩০ হাজার ৬২৫ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

মহিলা মাদরাসার সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় ১০ দফা দাবি পেশ করেছে তরুণ আলেমদের প্লাটফরম সাধারণ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে

প্রতি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল হবে : শিক্ষামন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

এলজিইডির নিলাম নিয়ে অহেতুক বিতর্ক, কর্মকর্তাদের হয়রানি

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু, মোট মৃত্যু ৩১১ জন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল

মহাসড়কগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে : সড়কমন্ত্রী