ই-পেপার রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

উচ্চ আদালত-ইউজিসি কাউকে মানছে না সাউদার্ন বিশ্ববিদ্যালয়!

ভিসি নিয়ে জটিলতা
আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৬, ০৯:৫৩

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটিতে সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উচ্চ আদালতের নির্দেশনা না মেনে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকার কর্তৃক নিয়োগ দেওয়া প্রশাসককে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না সেখানে। এসব কারণে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনে নানা অস্থিরতা চলছে।

গত বছরের ২৫ মে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুককে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসক নিয়োগ করে সরকার। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয়। রিটের প্রেক্ষিতে হাইকোর্ট তার নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করেন। পরে ইউজিসির করা লিভ টু আপিলের এক শুনানিতে আপিল বিভাগ প্রশাসক নিয়োগকে বৈধ বলে রায় দেন। একই সঙ্গে বোর্ড অব ট্রাস্টিজের তিন সদস্যকে অযোগ্য ও অন্য সদস্যদের নিষ্ক্রিয় ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে পর্যবেক্ষণও দেন আপিল বিভাগ।

অভিযোগ উঠেছে, আদালতের এ নির্দেশ সম্পূর্ণ উপেক্ষা করে নিজেদের ‘বানানো’ উপাচার্য (ভিসি) দিয়ে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম চালাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। প্রশাসক নিয়োগ পেলেও ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুককে একটুও সহযোগিতা করেনি বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। এক বছরে তিনি মাত্র দুই দিন অফিস করেছেন। বর্তমানেও সব ধরনের আর্থিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রশাসককে উপেক্ষা করা হচ্ছে। কোনো নোটিশের অনুলিপিও তাকে দেওয়া হচ্ছে না।

এদিকে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের একাধিক সদস্যের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, সনদ জালিয়াতি, তহবিল আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ইউজিসির তদন্তে প্রমাণিত হয়েছে এবং এ বিষয়ে দুদকে মামলাও হয়েছে। তা সত্ত্বেও উচ্চ আদালতের পর্যবেক্ষণ ও সরকারি সিদ্ধান্ত কার্যকর না করে একই ট্রাস্টিবোর্ড প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছে।

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফ্যাসিস্ট

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: কম খরচে পড়াশোনা, থাকছে কাজের সুযোগও

উন্নত জীবনযাত্রা, নিরাপদ পরিবেশ, মানসম্মত উচ্চশিক্ষা এবং পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ থাকায় বিদেশি শিক্ষার্থীদের কাছে

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক

সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব

চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কক্ষ রেখেই এমপিদের জন্য পরিদর্শন কক্ষ

নতুন রেললাইন হলে ঢাকা-চট্টগ্রাম যাত্রার সময় কমে আসবে: প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের: ভূমিমন্ত্রী

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

সাফ চ্যাম্পিয়নশিপে আলাদা গ্রুপে বাংলাদেশ ও ভারত

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে নবীন শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে মার্কিন ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মীর শাহে আলম

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল: শিক্ষামন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৫১: স্বাস্থ্য অধিদপ্তর

‘হেজবুত তাওহীদ' নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম

যুক্তরাষ্ট্রের ভিসা: বাংলাদেশিদের জন্য স্থায়ী হলো ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড

ঢাকায় মরক্কোর রাজার সিংহাসন আরোহণ দিবস উদযাপন