ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক লুৎফর রহমান

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. লুৎফর রহমানকে বিশ্ববিদ্যালয়টির ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। ভিসি পদে তার মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে এর আগেই তার অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে সেই সময় পর্যন্ত তিনি দায়িত্বে থাকতে পারবেন। নিয়োগপ্রাপ্ত ভিসি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। একই সঙ্গে বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক লুৎফর রহমান সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব নিতে পেরে খুশি হয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সহকর্মী ও ব্যক্তিদের সঙ্গে বসব। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী করণীয় কী হওয়া উচিত, তা বোঝার চেষ্টা করব। সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি না। এখানে সাতটি অধিভুক্ত কলেজ রয়েছে। সুতরাং তাদের সঙ্গে বসব।

তিনি আরও বলেন, সাতটি কলেজ নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে। সেটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে আমি চেষ্টা করব। আমি মনে করি, সরকার আমার উপর যে আস্থা রেখেছে, সে আস্থার প্রতিফলন ঘটাতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আজ বা আগামীকালের মধ্যে আমি যোগদান করবো।

উল্লেখ্য, ইতঃপূর্বে অধ্যাপক মো. লুৎফর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের ও বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া, তিনি বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোলার ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চায় সরকার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে বিকল্প উপায় ভাবছে সরকার। সোলার প্যানেল ও প্রাকৃতিক উপায়ে

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার যেখানে বাংলাদেশ এবং চায়নার যৌথভাবে কাজ

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে নির্বাচিত শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক লুৎফর রহমান

পুলিশের বিশৃঙ্খলায় শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, প্রয়োজনে মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

ভেরিফিকেশনের নামে প্রাথমিকের শিক্ষক নিয়োগে বাদ, নীতিমালা চায় ছাত্রশিবির

ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না আয়ারল্যান্ডের নাইট

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

নবায়নের পর দলিল লেখকদের সনদ ফেরত দেওয়ার নির্দেশ

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও

দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

নিয়মিত বৃষ্টি তবু ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বিশ্বে তালিকায় সপ্তম

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ