ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

আমার বার্তা অনলাইন:
২৫ অক্টোবর ২০২৬, ১২:০৮
আপডেট  : ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে রাজনৈতিক প্রতীকের মতো ছবি ব্যবহারের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি এবং প্রাথমিকের বিভিন্ন শ্রেণির বইয়ে নৌকার ছবির আধিক্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে শিক্ষা প্রশাসনে আলোচনা-সমালোচনা চলছে। বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ছবি সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে প্রাথমিকের বইয়ে নৌকার ছবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

এনসিটিবি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণির ‘আমার বাংলা বই’-এ অন্তত ৩৪টি, দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ে ২৩টি এবং তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে ২৪ থেকে ২৫টি নৌকার ছবি রয়েছে। দ্বিতীয় শ্রেণির ইংরেজি বইয়েও বিভিন্ন পাতায় নৌকার ছবি ব্যবহার করা হয়েছে। সমালোচকদের দাবি, নদীমাতৃক বাংলাদেশের পরিচয় তুলে ধরতে নৌকার ছবি ব্যবহার যৌক্তিক হলেও পাঠের বিষয়বস্তুর সঙ্গে সরাসরি সম্পর্ক নেই-এমন জায়গাতেও ছবিগুলো ব্যবহৃত হয়েছে।

প্রথম শ্রেণির বাংলা বইয়ের বিভিন্ন পাঠে ‘ছই’, ‘বৈঠা’ ও ‘আষাঢ়’ শব্দের পাশাপাশি নৌকার ছবি রয়েছে। এ ছাড়া বৃষ্টি, কবিতা ও দেশ পরিচিতিমূলক পাঠেও একাধিক নৌকার ছবি ব্যবহার করা হয়েছে। তৃতীয় শ্রেণির বইয়ে ‘আমাদের গ্রাম’, ‘নদীর দেশ’ ও ‘তালগাছ’ কবিতাসহ বিভিন্ন পাঠে নৌকার ছবি দেখা গেছে। এসব ছবি নির্বাচনের পেছনে কী বিবেচনা কাজ করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন, নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে নৌকার নিবিড় সম্পর্ক রয়েছে। পাঠ্যবইয়ে এ ধরনের ছবি থাকা অস্বাভাবিক নয়। তাদের মতে, বিতর্কের মূল বিষয় হওয়া উচিত ছবিগুলো পাঠের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, শুধু নৌকার সংখ্যা নয়।

অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের সর্বোচ্চ স্তর ‘প্রজ্ঞা’ বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়েছে। দাঁড়িপাল্লা রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নিবন্ধিত নির্বাচনি প্রতীক হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বিভিন্ন শিক্ষাবর্ষের বই তুলনা করে দেখা গেছে, ২০২৫ সালের সংস্করণেও প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ছিল। ২০২৬ সালের সংস্করণে ‘উইজডম’-এর বাংলা হিসেবে ‘বুদ্ধি’ ব্যবহার করে প্রতীক হিসেবে মানুষের মস্তিষ্কের ছবি যুক্ত করা হয়। ২০২৭ সালের বইয়ে আবার ‘প্রজ্ঞা’ শব্দের সঙ্গে দাঁড়িপাল্লার ছবি ফিরে আসে।

বইটির বিষয় বিশেষজ্ঞ ও এনসিটিবির কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল যোবায়েরের ব্যাখ্যা অনুযায়ী, নকশা তৈরির দায়িত্বে থাকা শিল্পীরা জ্ঞানের পিরামিডের প্রচলিত চিত্র অনুসরণ করে দাঁড়িপাল্লার ছবি যুক্ত করেছিলেন। তার দাবি, বিষয়টি রাজনৈতিক বিবেচনা থেকে করা হয়নি। তবে রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীকের সঙ্গে ছবিটির মিল থাকায় বিতর্ক দেখা দিয়েছে।

এদিকে বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের মুদ্রণ বন্ধ রেখে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মাঠপর্যায়ে পাঠানো বই সংগ্রহ করে দাঁড়িপাল্লার পরিবর্তে মানুষের মস্তিষ্কের ছবি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সংশোধিত বই ৩০ নভেম্বরের মধ্যে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড 

সর্বোচ্চ ফলাফল অর্জন করায় আটটি অনুষদের ৩৬ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এবার দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ

নতুন নির্দেশনা এলো সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য 

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মোট তেরোটি ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’ এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

দেশের বাজারে ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

একক মালিকানাধীন কোম্পানি নিবন্ধন বাড়ছে, বাধা ২৫ লাখ টাকার মূলধন

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট