ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

স্বামীকে লুকিয়ে কখনো কিছু করি না: অঞ্জনা বসু

আমার বার্তা অনলাইন:
৩০ এপ্রিল ২০২৫, ১৭:০৮

নাটক বা সিনেমার বিভিন্ন ধরনের চরিত্রে বরাবরই দর্শকের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী অঞ্জনা বসু। এবার একেবারে অন্যরূপে দেখা যাবে তাকে। তার অভিনীত ইন্দ্রাণী গাঙ্গুলীর চরিত্রটি একদিকে যেমন কঠোর অনুশাসনে বিশ্বাসী, তেমনই ভালোবাসার মানুষদের জন্য প্রাণ দিতেও রাজি।

অভিনয়ের বিষয়ে অঞ্জনা বলেন, ‘খুবই পাওয়ারফুল একটা চরিত্র আমার ‘কুসুম’-এ। তবে একেবারেই নেগেটিভ নয়। সংসার, ব্যবসা সব একসঙ্গে সামলাচ্ছে ইন্দ্রাণী। শুধু তাই নয়, স্বামীকেও যথেষ্ট সম্মান করে।’

‘তার কাঁধে সংসারের সমস্ত দায়িত্ব থাকলেও, প্রতিটা কাজ করার আগে স্বামীর সঙ্গে আলোচনা করে। মতামতও নেয়। এমন নয় যে ক্ষমতা আছে বলে ধরাকে সরা জ্ঞান করবে। যাকে ক্ষমতার অপব্যবহার বলে। প্রতিটি মানুষকেই সম্মান করে ইন্দ্রাণী।’

পর্দায় বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেও বাস্তবে কখনো সেই চরিত্রের সঙ্গে মিল পাওয়া যায় জীবনের। ‘কুসুম’-এর ইন্দ্রাণীর মধ্যে কি নিজেকে খুঁজে পান অঞ্জনা বসু? অভিনেত্রীর ভাষ্যে, ‘সত্যি বলতে আমারও ব্যক্তিগত জীবন খানিক এমনই। নিজের ভাবনায়, নিজের মতো করে অনেক কিছুই করি।’

তিনি বলেন, ‘তবে কখনও স্বামীকে লুকিয়ে কিছু করি না। আমার সঙ্গে তাই চরিত্রটার খুব মিল রয়েছে। বাড়ির হাউজও হেল্প হোক বা কাছের মানুষ, যার যতটা সম্মান প্রাপ্য সেটা সম্পূর্ণ ভাবে দিই। এই ধারাবাহিকের ক্ষেত্রে গল্পের প্লট, আমার চরিত্র আর জি-এর সঙ্গে কাজের সুযোগ সব মিলিয়েই আগ্রহ জেগেছে।’

আমার বার্তা/এল/এমই

আমি খুবই সাধারণ একটা মেয়ে: কেয়া পায়েল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করলেও পর্দার

শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। নাটকের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন

বি-টাউনে সুসংবাদ! বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতি এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায়

নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনার কেন্দ্রে। শনিবার (১৮ এপ্রিল) রাতে ফেসবুকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাত হবে রপ্তানিমুখী: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, আমদানিতে বড় উদ্যোগ সরকারের

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন: ট্রাম্প

জাইমা আপুকে বাফুফে পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি: ফুটবলার আফঈদা

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান শুরু: স্বাস্থ্য অধিদপ্তর

বরিশালে অবৈধভাবে মজুত করা ২ হাজার লিটার জ্বালানি জব্দ

জ্বালানি সংকট: সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি

চরাঞ্চলে অর্গানিক শসা-বেবি কর্ণ চাষে নেদারল্যান্ডসের সহায়তা চায় সরকার

বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ভারত

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে কানাডার বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাস-লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঘাটতি মেটাতে ৭ লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ: সংসদে শিল্পমন্ত্রী

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী