ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মরক্কোর সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসন পরিকল্পনাকে সমর্থন করে ইইউ

মরক্কোর সাহারা
রানা এস এম সোহেল:
১৯ এপ্রিল ২০২৬, ১৪:৪১

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট কায়া কাল্লাস রাবাতে মরক্কোর সাহারা বিষয়ে ইউরোপীয়র নতুন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি মনে করেন যে, এই আঞ্চলিক বিরোধের চূড়ান্ত সমাধানের জন্য "প্রকৃত স্বায়ত্তশাসনই সবচেয়ে বাস্তবসম্মত ফলাফল হতে পারে"।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মরক্কোর রাজধানী রাবাতে তাঁর ওয়ার্কিং ভিজিট-এ দেয়া এক ভাষণে তিনি একথা জানান।

পররাষ্ট্র, আফ্রিকান সহযোগিতা ও মরক্কোর প্রবাসী বিষয়ক মন্ত্রী নাসের বুরিতার আমন্ত্রণে মরক্কোতে তাঁর কর্ম-সফরকালে, কালাস ইইউ-এর সেই অবস্থানের কথা স্মরণ করিয়ে দেন, যা পক্ষগুলোকে "একটি চূড়ান্ত রাজনৈতিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে, মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবকে ভিত্তি করে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় অংশ নিতে" আহ্বান জানায়।

ইইউ-এর ২৭টি সদস্য রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এই অবস্থানটি, জনাব বুরিতা এবং মিসেস কালাসের বৈঠকের পর গৃহীত একটি যৌথ ঘোষণাপত্রে উল্লেখ করা হয়।

এই যৌথ ঘোষণাপত্রে, ইইউ "মরক্কোর সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসন কী রূপ নেবে তা ব্যাখ্যা করার" মরক্কোর ইচ্ছাকে "স্বাগত" জানিয়েছে।

ইইউ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা ২৭৯৭ (২০২৫) গৃহীত হওয়াকেও স্বাগত জানিয়েছে, "যা মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবকে ভিত্তি করে আলোচনা সহজতর করা ও পরিচালনার ক্ষেত্রে মহাসচিব এবং তাঁর ব্যক্তিগত দূতকে পূর্ণ সমর্থন ব্যক্ত করে।"

ইউরোপীয় ইউনিয়নের এই অবস্থানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এটি আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিতব্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রাক্কালে একটি জোরালো সংকেত।

ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ জাতীয়ভাবে সাহারার উপর মরক্কোর সার্বভৌমত্ব এবং মরক্কো কর্তৃক প্রস্তাবিত স্বায়ত্তশাসন পরিকল্পনার প্রতি সুস্পষ্ট সমর্থন জানিয়েছিল।

মহামান্য রাজা ষষ্ঠ মোহাম্মদ (আল্লাহ তাঁকে সহায় হোন)-এর নেতৃত্বে চালিত এই আন্তর্জাতিক গতি, মরক্কোর সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসনের ভিত্তিতে আঞ্চলিক বিরোধের একটি চূড়ান্ত সমাধানের জন্য ২৭টি ইইউ সদস্য রাষ্ট্রের ঐকমত্যকে মূর্ত করে তোলে।

আমার বার্তা/এমই

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন: ট্রাম্প

ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে

বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ভারত

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগের

ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে: পেজেশকিয়ান

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নাক গলানো’ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয় ব্যক্ত করেছেন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে তিক্ত পরাজয়ের হুঁশিয়ারি দিলেন মোজতবা আলী খামেনি

ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি কুফর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাত হবে রপ্তানিমুখী: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, আমদানিতে বড় উদ্যোগ সরকারের

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন: ট্রাম্প

জাইমা আপুকে বাফুফে পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি: ফুটবলার আফঈদা

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান শুরু: স্বাস্থ্য অধিদপ্তর

বরিশালে অবৈধভাবে মজুত করা ২ হাজার লিটার জ্বালানি জব্দ

জ্বালানি সংকট: সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি

চরাঞ্চলে অর্গানিক শসা-বেবি কর্ণ চাষে নেদারল্যান্ডসের সহায়তা চায় সরকার

বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ভারত

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে কানাডার বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাস-লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঘাটতি মেটাতে ৭ লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ: সংসদে শিল্পমন্ত্রী

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী