ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩

ব্যক্তিগত অডিও ফাঁস নিয়ে রাশমিকার ক্ষোভ

আমার বার্তা অনলাইন
১৪ মার্চ ২০২৬, ১৩:১৭

দ্বিতীয় জীবন শুরুর আনন্দময় মুহূর্তটা হঠাৎ করে তিক্ত হয়ে উঠেছে রাশমিকা মান্দানার। ব্যক্তিগত অডিও ফাঁস নিয়ে ক্ষোভে রীতিমতো অগ্নিশর্মা হয়ে আছেন দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী। আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, সামাজিক মাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়েছে রাশমিকার মা সুমন মান্দানার একটি পুরোনো অডিও ক্লিপ। যেখানে রয়েছে, অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক অভিনেতা রক্ষিত শেট্টিকে নিয়ে নায়িকার মায়ের কথোপকথন। আর এই অডিও ফাঁস নিয়ে ক্ষোভে গর্জে উঠেছেন রাশমিকা।

সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’র সেটে প্রেম এবং ২০১৭ সালে জাঁকজমকপূর্ণ বাগদান সারেন রাশমিকা ও রক্ষিত। দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ ছিলেন তারা। ২০১৮ সালে এক বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাদের। যদিও এ নিয়ে কখনও মুখ খোলেননি দুই তারকা। কিন্তু অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে না পড়তেই ফাঁস হলো ৮ বছর আগের অডিও। যেখানে রাশমিকার মাকে বলতে শোনা গেছে, ‘ভালোই হয়েছে ওদের বিচ্ছেদ হয়ে গেছে।’ এই অডিও পুরোনো হলেও তা প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা সহজভাবে মেনে নেননি রাশমিকা। তাঁর কথায়, ‘এই ধরনের ঘটনা তিনি আর সহ্য করবেন না। যারা ইচ্ছাকৃতভাবে এই অডিও ছড়াচ্ছেন বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডে আলোড়ন তোলা এই অভিনেত্রী বলেন, ‘আমি এতদিন চুপ করেছিলাম। সব সময় নিজের কাজ করে গিয়েছি এবং সবার মধ্যে ইতিবাচক বার্তা দিয়ে এসেছি। কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ আক্রমণ করে যাচ্ছে। আর আমি চুপ করে থাকব না।’ তাঁর মতে, ব্যক্তিগত জীবনের বিষয়কে এভাবে প্রচার করা ঠিক নয় এবং এতে মানুষের সম্মান ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে।

রাশমিকার বিষয়টি নেটিজেনরাও তাদের মতামত তুলে ধরা শুরু করেছেন। একাংশের মতে, রাশমিকা-বিজয়ের বিয়ের ঠিক পরেই পরিকল্পিতভাবে অডিওটি ভাইরাল করা হয়েছে। পুরোনো কাসুন্দি ঘেঁটে দুই তারকার বর্তমান ব্যক্তিগত জীবনে অশান্তি তৈরি করা হচ্ছে বলেও মনে করেন অনেকে।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রাশমিকা মান্দানা। বিজয় দেবরকোন্ডাকে বিয়ে করেন অভিনেত্রী। গত কয়েকদিন ধরে কখনও ‘ভিরোশ’-এর বিয়ে, কখনও গায়ে হলুদ, আবার কখনও সংগীতের ছবিতে মাতোয়ারা অনুরাগীরা।

আমার বার্তা /জেএইচ

নারীদের ভ্রমণ কমিউনিটি ‘নারী’ নিয়ে রিজওয়ানা আশার উদ্যোগ

নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের পরিবেশ তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে ভ্রমণভিত্তিক প্ল্যাটফর্ম

পুরস্কার পেয়ে দায়িত্ব আরও বেড়েছে: ডিজে সনিকা

বাংলাদেশের প্রথম নারী ডিজে মারজিয়া কবির সনিকা, যিনি ডিজে সনিকা নামে পরিচিত, অর্জন করেছেন ৬ষ্ঠ

৬ষ্ঠ বাংলাদেশ উইমেন্স অ্যাওয়ার্ডে ‘সেরা অভিনেত্রী’ মিষ্টি জান্নাত

ইন্সপায়রেশনাল অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে আলো ছড়ালেন জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত। অনুষ্ঠান চলাকালীন মিষ্টি জান্নাতকে ‘সেরা

সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না

ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের লুকোচুরির অবসান ঘটালেন। সম্প্রতি এক পডকাস্টে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ