ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজন
আমার বার্তা অনলাইন
১৫ মার্চ ২০২৬, ১০:৪০
আপডেট  : ১৫ মার্চ ২০২৬, ১০:৪২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে অসম ও দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজন। এই চুক্তির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তারা বলেছেন, সরকার যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখলে দেশের জনগণকে রুখে দাঁড়াতে হবে। সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এগিয়ে নিতে হবে। সংকট উত্তরণে বামপন্থি শক্তির নতুন উত্থান ঘটাতে হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি : বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি’ শীর্ষক এক আলোচনা সভায় এমন দাবি উঠে আসে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখা এই সভার আয়োজন করে।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, কলামিস্ট ও লেখক আবু তাহের খান, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। পরিচালনা করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর।

মোস্তাফিজুর রহমান বলেন, বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। ফলে আমরা স্বাধীনভাবে সার্বভৌম সিদ্ধান্ত নিতে পারব না। চুক্তি ভঙ্গ করলে নানা নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অন্যায্য চুক্তির বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। চুক্তিটি পুনর্বিবেচনা করতে হবে। কেননা এটি দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে যে গণঅভ্যুত্থানের কথা বলা হচ্ছে, বাস্তবে তা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ বাস্তবায়নের প্রেক্ষাপটেই ঘটেছে বলে মনে হয়। রুহিন হোসেন প্রিন্স বলেন, কোনো গোপন চুক্তি নয়, সব চুক্তিই জনসমক্ষে প্রকাশ করতে হবে।

সভাপতির বক্তব্যে হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, রাজনৈতিক লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই চুক্তি বাতিল করতে বাধ্য করবো। দেশবিরোধী এই চুক্তি যারা করেছে, তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সভা থেকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে রয়েছে, আগামী ১ থেকে ৭ এপ্রিল সারাদেশের থানায় থানায় পথসভা ও গণযোগাযোগ; ৮ থেকে ৩০ এপ্রিল গণসাক্ষরতা অভিযান ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং ৭ মে সমাবেশ ও চুক্তি বাতিলের দাবিতে রাজাকার ও যুদ্ধাপরাধী বাদে জাতীয় সংসদের সব সংসদ সদস্যের কাছে স্মারকলিপি পেশ।

আমার বার্তা /জেএইচ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। আগামী

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নবীনগরে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিলো সরকার

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

শাহজালালের ভিভিআইপি ও অভ্যন্তরীণ টার্মিনাল ঘুরে দেখলেন বিমানমন্ত্রী

১২ সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে নার্সের ভুলে ২ রোগীর মৃত্যু

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ