ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি ঘৃণা নেই: তটিনী

আমার বার্তা অনলাইন:
২৭ জুন ২০২৬, ১৯:৩১
তানজিম সাইয়ারা তটিনী

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক, তখন ভিন্ন বার্তা দিলেন ছোটপর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনা কিংবা তাদের সমর্থকদের প্রতি তার কোনো ঘৃণা নেই তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী বলেন, তার পুরো পরিবারই ব্রাজিলের সমর্থক। ভাই, ভাবি, মামা-মামিসহ পরিবারের সবাই ব্রাজিলের খেলার প্রতি আগ্রহী।

সেই পারিবারিক আবহেই ছোটবেলা থেকে ব্রাজিলকে সমর্থন করে আসছেন তিনি। তবে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা বিভাজন নিয়ে কিছুটা আক্ষেপও প্রকাশ করেন এই অভিনেত্রী।

তার ভাষায়, দেশে ফুটবলকে ঘিরে অনেক সময় অযথা বিদ্বেষ তৈরি হয়। ব্রাজিল জিতলে আর্জেন্টিনা সমর্থকদের, আবার আর্জেন্টিনা জিতলে ব্রাজিল সমর্থকদের একটি অংশের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

অথচ খেলাকে উপভোগ করাই হওয়া উচিত মূল বিষয়। তটিনী বলেন, একজন দর্শক হিসেবে তিনি আর্জেন্টিনা দলকেও পছন্দ করেন এবং তাদের প্রতি তার কোনো বিরূপ মনোভাব নেই।

বিশেষ করে লিওনেল মেসির প্রশংসা করে তিনি বলেন, মেসি একজন অসাধারণ ফুটবলার এবং তার মতো একজন খেলোয়াড়কে ঘৃণা করার কোনো কারণ তিনি দেখেন না।

অভিনেত্রীর মতে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, তবে সেটি যেন সুস্থ প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। খেলাকে খেলার মতো উপভোগ করাই একজন প্রকৃত ফুটবলপ্রেমীর পরিচয়।

তটিনীর এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করছেন এবং খেলাধুলায় পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বানকে স্বাগত জানিয়েছেন।

আমার বার্তা/এমই

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা

সম্পর্কে জড়িয়েছেন ছোট পর্দার তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। আজ সোমবার দুপুরে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে

জাজ মাল্টিমিডিয়ায় ফিরছেন পরীমণি?

প্রায় এক দশক পর আবারও জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে পথচলা শুরু করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সপ্তাহ দুয়েক সময় ধরে নিউমোনিয়াজনিত জটিলতায়

বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের নানা অনুভূতি-অভিজ্ঞতা শেয়ার করেন অনুসারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

সংশোধনীসহ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হলো অর্থবিল

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রহ্মপুত্রসহ প্রধান নদ-নদীর পানি বাড়ছে, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

শহীদ জিয়ার নামে ২ কলেজের নামকরণ, বদলালো আরও ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

সরকার আইএমএফ থেকে শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী

বন্দর নিরাপত্তা জোরদারে ইইউ’র সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং কমেছে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব চায় পুলিশ

সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে কারসাজিতে অনেকে আত্মহত্যা করেছেন: প্রধানমন্ত্রী

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪: স্বাস্থ্য অধিদপ্তর

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘কুচি কুচি করে কাটার পরে বলেন-আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি: আনু মুহাম্মদ

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব, প্রজ্ঞাপনে নিয়োগ

ব্রাজিলের জন্য শুভকামনা: সাম্বার জাদুতে হেক্সা মিশন