ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ফাইনালে আর্জেন্টিনা : উচ্ছ্বাস-রসিকতায় তারকারা কে কী বলছেন?

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১২:৫০
আপডেট  : ১৬ জুলাই ২০২৬, ১৪:৩৯

আবারও বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন এই দল। লিওনেল মেসি ও তার সতীর্থদের এমন অপূর্ব জয়ে আনন্দের জোয়ার বইছে বাংলাদেশেও। সাধারণ মানুষের মতো তারকাদের উচ্ছ্বাসও দেখার মতো।

রসিকতা করেই উদযাপনে সামিল হয়েছেন আর্জেন্টিনা ভক্ত চঞ্চল চৌধুরী। বাংলা সিনেমার একটি দৃশ্য দিয়ে তৈরি মিম শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, অচেতন নায়ক শয্যাশায়ী, তার মুখে বসিয়ে দেওয়া হয়েছে ইংলিশ ফুটবলার হ্যারি কেইনের ছবি।পাশে উদ্বিগ্ন নায়িকা মৌসুমি। ছবিতে লেখা, ‘ওগো তুমি ওঠো, একটা গোল-টোল দাও! কমিটি-টমিটি নিয়ে ঐসব আপঝাপ কথা বলে পাড়ার মানুষকে আর কত বুঝ দেবো বলো?’

এই মিমের সঙ্গে চঞ্চল চৌধুরী লিখেছেন, “বিজয় উদযাপন পরে করো; যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও।’

অভিনেত্রী পূর্ণিমাও আর্জেন্টিনার সমর্থক। জয়ের পর তার প্রতিক্রিয়া এরকম, ‘চ্যাম্পিয়নদের পাশে আছি। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। শেষ আরেকটি লড়াইয়ের অপেক্ষা।’

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে অভিনেত্রী পরীমণির পোস্ট নজর কেড়েছে সবার। ম্যাচ শুরুর আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করে ফেলব ফাইনাল।’ এরপর ম্যাচ শেষে ইংল্যান্ডের তারকা খেলোয়াড় হ্যারি কেইনের ছবি পোস্ট করে পরী লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

আর্জেন্টিনার সক্রিয় ভক্ত অভিনেত্রী নাদিয়া আহমেদ। দূর আমেরিকায় গিয়ে দেখেছেন প্রিয় দলের খেলা। আজকের জয়ে তার প্রতিক্রিয়া এরকম, ‘কোনো তাবিজ, কুফা লাগানোর চেষ্টায় কাজ হবে না। ফার্স্ট হাফে বদ নজরে আর্জেন্টিনা একটু কাবু হয়ে মারামারিতে অংশ নিলেও সেকেন্ড হাফে সব বদ নজর চাপিয়ে খেলায় ব্যাক করে ভালো খেলে। দুইটা দুর্দান্ত গোল ৬ মিনিট ৩৭ সেকেন্ডের মধ্যে। উই আর ইন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ফাইনাল। ভামোস আর্জেন্টিনা!’

সচরাচর গানের বাইরে তেমন কিছু নিয়ে ফেসবুকে পোস্ট করেন না সংগীতশিল্পী বালাম। কিন্তু আর্জেন্টিনার এই জয়ে তিনিও উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না। লিখলেন, ‘অনেক দিন পর আজ এতটা আনন্দ অনুভব করছি।’

অভিনেত্রী শাহনাজ খুশী আলবিসেলেস্তেদের জয়ে লিখেছেন, ‘শত্রুর অভিশাপ-অপপ্রচার তুচ্ছ করে প্রিয় আর্জেন্টিনা ফাইনালে!’

বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার হয়ে অন্তর্জালে সরব অভিনেতা ইরফান সাজ্জাদ। জয়ের পর তিনি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে ব্রাজিল সমর্থকদের যেমন খোঁচা দিয়েছেন, তেমনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিজের প্রিয় দলের জয়। ভিডিওর ক্যাপশনে ইরফান লিখেছেন, ‘তোমরা সবাই আবার ব্যাগ গোছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি!’

অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘আর্জেন্টিনা তুমি একটা বিউটি।’

সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক

ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী রুক্মিণী মল্লিক

নায়িকা ববির সুপার সাকসেস অ্যাওয়ার্ড অর্জন

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে ঢাকা কালচারাল একাডেমি প্রদত্ত সুপার সাকসেস অ্যাওয়ার্ড ২০২৬ এ ভূষিত হন

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে

৫ দিনেই ১ কোটি, কলকাতায় জয়ার জয়জয়কার

সম্পর্কের গল্পে ফের বাজিমাৎ। ভারতের পশ্চিমবঙ্গে দারুণ সাড়া পাচ্ছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবির প্রধান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরবে ইউএনএফপিএ

ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি নতুন যে পুরস্কার পাবে চ্যাম্পিয়নরা

ভিসানীতি কঠোর হচ্ছে : বিদেশি শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ যুক্তরাষ্ট্রের

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

মঞ্চে সারজিস-পাটওয়ারী, ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা