ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

“মহানায়ক বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার ও ব্যবহৃত সামগ্রি সংরক্ষিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে”

আমার বার্তা অনলাইন:
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৭

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা আগামীকাল ৪ সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে আজ ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম, জাভেদ ইকবাল এর নিকট হস্তান্তর করেছেন তাঁর স্ত্রী ডেইজি আহমেদ ও মেয়ে তিলোত্তমা ।

দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্মারক হিসেবে এসব পুরস্কার জাতীয় সম্পদ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্দেশ্যেই পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি বছর ৪ সেপ্টেম্বর বুলবুল আহমেদের জন্মদিনকে ঘিরে পরিবার ও তাঁর অনুরাগীদের নানা আয়োজন থাকে। তবে এ বছর বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও, তাঁর দীর্ঘ শিল্পী জীবনের অর্জন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মিউজিয়ামে ভবিষ্যৎ সংরক্ষণের জন্য দান করেছেন। চলচ্চিত্র অনুরাগী দর্শকদের দেখা ও স্মৃতি ধরে রাখার মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।

বুলবুল আহমেদ শুধু একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্যেরও এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর অর্জিত সম্মাননা গুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হওয়ার মাধ্যমে তাঁর কর্ম ও কীর্তি আগামী প্রজন্মের কাছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বেঁচে থাকবে।

‘আন্ধার’-এ সিয়ামের নতুন লুক, প্রকাশ্যে চরিত্রের নাম

নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশ্যে আসতেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে উঠেছে।

নতুন পরিচয়ে সামিরা খান মাহি : যুক্ত হলেন অটোমোবাইল প্রতিষ্ঠানে

অভিনয়ের পরিচিত জগতের বাইরে এবার নতুন এক দায়িত্বে যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সামিরা

একরাশ শুভ্রতা

একরাশ শুভ্রতা, সঙ্গে স্নিগ্ধতার পরশ—চোখে অপলক দৃষ্টি, ঠোঁটে এক ঝলক হাসি আর মায়াবী চাহনিতে যেন

নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

রাজধানীতে শুরু হয়েছে নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস। বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের উদ্যোগে এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিপিএলে বড় তারকাদের দেখতে চান বাশার

১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের: আইজিপি

মতিঝিল থেকে জামায়াত জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

৫ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

কার্বন বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে: মিচেল লি

ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা

রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি, বরণে প্রস্তুত পুরো শহর

দুই সপ্তাহের মধ্যে জ্বালানি-বিদ্যুতের উন্নতি হবে: প্রতিমন্ত্রী

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে: তারেক রহমান

দেশে ছয় মাসে গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী