ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমি মানুষের গল্প বলতে চাই: স্পর্শিয়া

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯

স্পর্শিয়া বলেন, আমি মানুষের গল্প বলতে চাই। কাল্পনিকের পাশাপাশি চাই বাস্তব চরিত্রে সমানভাবে কাজ করে যেতে। যাতে করে বয়সের সঙ্গে মিলিয়ে নানা চরিত্রের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করতে পারি। নানা রকম গল্প আর চরিত্র পর্দায় তুলে ধরার মধ্য দিয়ে অভিনয় জগতে দীর্ঘ সফর করতে চান বলে জানান অর্চিতা স্পর্শিয়া।

'লালপরী' নাটকের মধ্য দিয়ে আরও একবার তার প্রমাণ পাওয়া গেল। এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। এতে দর্শক এই অভিনেত্রীকে আবিষ্কার করেছেন নতুন রূপে। অভিনয়ের জন্য নির্মাতা জোবায়ের আবীর পিয়ালের এ নাটকটি বেছে নেওয়া প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, বহমান এই সময়ে আমাদের সমাজের যে চরিত্রগুলো নানা ঘটনার মধ্য দিয়ে গল্পে রূপান্তরিত হয়, সেই গল্প ও চরিত্রের প্রতি তার আলাদা এক ধরনের দুর্বলতা রয়েছে।

অভিনয়ের মধ্য দিয়ে সেসব চরিত্র দর্শকদের কাছে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তুলে ধরার বড় চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। সেই চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত রয়েছেন বলেও জানান এ অভিনেত্রী।

অভিনয় নিয়ে অর্চিতা স্পর্শিয়ার যে চিন্তাধারা, তা সমসাময়িক অনেকের সঙ্গে মেলানো সম্ভব নয়। কারণ আমরা তাকে দেখি— জনপ্রিয়তার দৌড়ে অংশ না নিয়ে নিজের মতো করে কাজ করে যেতে, যা দেখা দেয়, ভিন্নরকম গল্প ও চরিত্রে পর্দায় উপস্থাপনের মধ্য দিয়ে। সবসময় তার দৃষ্টি থাকে পরিণত শিল্পী হওয়ার পথে। টেলিভিশনের বিজ্ঞাপন থেকে শুরু করে নির্মাতাদের নজর কাড়তে খুব একটা সময় লাগেনি অর্চিতা স্পর্শিয়ার। শত তরুণীর মাঝে যে একজন অভিনেত্রীর বসবাস, তা বুঝতে খুব একটা নির্মাতাদের বেগ পেতে হয়নি। পর্দায় তার স্বতন্ত্র উপস্থিতি আর সাবলীল অভিনয় দর্শকদের মনে ছাপ ফেলে চলেছেন। তাই নাটক, টেলিফিল্ম থেকে শুরু করে ওয়েব সিরিজ ও সিনেমাতেও সাফল্যের স্বাক্ষর রাখতে পেরেছেন তিনি।

অর্চিতা স্পর্শিয়া বলেন, বিজ্ঞাপনের সূত্র ধরে অভিনয় জগতে পা। তখনো জানা ছিল না, অভিনয় জগতের সফরটা কতটা দীর্ঘ হবে। সত্যি এটাই— শুরুর কাজগুলো হয়ে উঠেছিল ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। যে কারণে আর পিছু তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক মাধ্যমে প্রায়ই সরব থাকেন। ভক্তদের মাঝে ভাগ করে

নতুন সিনেমায় আলিয়া ভাটের ‘আবেদনময়ী’ লুক নিয়ে তোলপাড়

আসছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। রোম্যান্টিক থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি

গান পাগল মানুষ ওমর ফারুক

প্রশ্ন: আপনার সংগীত শিক্ষার শুরুটা কেমন ছিল? ওমর ফারুক: আমার সংগীত শেখার শুরুটা সহজ ছিল না।

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা যখন একের পর এক হিট সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক লুৎফর রহমান

পুলিশের বিশৃঙ্খলায় শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, প্রয়োজনে মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

ভেরিফিকেশনের নামে প্রাথমিকের শিক্ষক নিয়োগে বাদ, নীতিমালা চায় ছাত্রশিবির

ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না আয়ারল্যান্ডের নাইট

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

নবায়নের পর দলিল লেখকদের সনদ ফেরত দেওয়ার নির্দেশ

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও

দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

নিয়মিত বৃষ্টি তবু ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বিশ্বে তালিকায় সপ্তম

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

অবশেষে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের

এমবাপ্পের গোলে জয় দিয়ে জিদান যুগের শুরু ফ্রান্সের

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি সম্পন্ন