ই-পেপার বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৬, ১২:১২

জীবনের ব্যস্ত স্রোত যতই তাকে দূরে টেনে নিক, সন্তানের কাছে এসে যেন সব ক্লান্তি থেমে যায়। ক্যামেরার ঝলমলে আলো আর তারকাখ্যাতির আড়ালে পরীমনির সবচেয়ে বড় পরিচয় একজন মা। আর সেই মাতৃত্বের উষ্ণতাই এবার ধরা পড়ল সুইমিংপুলের নীল জলে ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে জলকেলিতে মেতে উঠলেন এই চিত্রনায়িকা।

ঢাকাই সিনেমার গ্ল্যামার কন্যা পরীমণি। রুপালি পর্দায় নানা বর্ণিল চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে পর্দার বাইরের পরীমণিকে সবচেয়ে বেশি চেনা যায় তার মাতৃত্বের মধ্য দিয়ে। শুটিংয়ের ব্যস্ততা কিংবা কাজের নানা চাপ সবকিছুর মাঝেও সন্তানদের প্রতি বিন্দুমাত্র কমতি রাখেন না অভিনেত্রী।

সব কিছুর ঊর্ধ্বে এখন তার কাছে প্রাধান্য পায় সন্তানদের হাসি-আনন্দ। নিজের কোলজুড়ে আসা বড় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং পরবর্তীতে দত্তক নেওয়া ছেলে ও কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়মকে ঘিরেই এখন তার ভরা সংসার। জীবনের নানা আনন্দঘন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন পরীমণি।

বিশেষ করে সন্তানদের সঙ্গে কাটানো সুন্দর সময়গুলোর ছবি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার নিজের সামাজিক যোগাযো গমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরীমণি। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যকে নিয়ে একটি সুইমিংপুলে জলকেলিতে মেতে উঠেছেন তিনি।

কখনো পানিতে খুনসুটি, কখনো সন্তানের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্ত ছবিগুলোতে ফুটে উঠেছে মা-ছেলের নিবিড় ভালোবাসা ও পরম নির্ভরতার গল্প। মা-ছেলের এমন স্বতঃস্ফূর্ত মুহূর্ত দেখে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর কোনো ক্ষোভ, অভিযোগ বা আফসোসে না ভেসে সন্তানদের আঁকড়েই নতুন করে নিজের জীবন গুছিয়ে নিয়েছেন পরীমনি।

দীঘির কপাল খুলবে কবে?

শিশুকালেই তারকাখ্যাতি। অথচ বড় হয়ে তিনি অনেকটাই ম্লান। প্রার্থনা ফারদিন দীঘির ক্যারিয়ারের গ্রাফ যেন ক্রমশ

শাড়িতে দেশি আবহে কৌশানি মুখার্জি

ওপার বাংলার গ্ল্যামারাস অভিনেত্রী কৌশানি মুখার্জি। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন স্টাইলেও বরাবরই অনুরাগীদের নজর

২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার

বিয়ন্সেকে টপকে ভিএমএসের সর্বোচ্চ পুরস্কারজয়ী টেলর সুইফট

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়লেন মার্কিন পপ তারকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

ভূমি সংক্রান্ত প্রচারে ডিসিরা পাবেন ২ কোটি ৩৩ লাখ টাকা

আকিদাগত বিরোধ নাকি ব্যবসায়িক স্বার্থ? বেতবুনিয়ায় ৫৫ বছরের পুরোনো মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা

বাংলাদেশে আসছেন না হেম্প, অস্ট্রেলিয়ায় গিয়ে দলে যোগ দেবেন

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

ফেনীর সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১ মেগাওয়াট