ই-পেপার সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পাঁচ বছরের প্রেম, বিয়ের ৪ বছরেই কেন ভাঙল সংসার?

মোঃ আবু সাঈদ
০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৪
প্রীতম ও শেহতাজ। ফাইল ছবি

প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় একসঙ্গে কাজ করতে গিয়ে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। ২০১৭ সালে গানটির কাজের সময় তাদের পরিচয়। পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়। দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তারা।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন প্রীতম ও শেহতাজ। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।

তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও তাদের আলাদা হয়ে যাওয়ার আলোচনা ছিল। শেষ পর্যন্ত রোববার রাতে নিজেদের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনলেন প্রীতম ও শেহতাজ।

পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে তারা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৪ অক্টোবর) রাতে বিচ্ছেদের কারণ জানিয়েছেন নিজেদের ফেসবুক পোস্টে। প্রীতম হাসান তার ফেসবুক পোস্টে লিখেছেন, পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।

কেন এমন সিদ্ধান্ত নিতে হলো, সে বিষয়টিও পরিষ্কার করেছেন প্রীতম। তিনি জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। তবে এই সিদ্ধান্ত হঠাৎ নেয়া হয়নি বলেও জানিয়েছেন প্রীতম। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

একইভাবে শেহতাজও তার ফেসবুক পোস্টে জানান, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনিও উল্লেখ করেছেন, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুজনই। পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সব সময় থাকবে বলেও জানিয়েছেন তারা।

২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে

আগস্ট ও সেপ্টেম্বর, দুই মাসে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। আর তিনটি সিনেমাই হয়েছে

বিয়ের সাঁজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ

প্রায়ই ব্রাইডাল ফটোশুটে নিজেকে মেলে ধরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। হাতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা না

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করলেন অ্যাঞ্জেলিনা জোলি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের স্যাটেলাইট ছবি শেয়ার করেছেন বিখ্যাত মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

আসন্ন পুজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু ৭’ সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

জিয়া-খালেদার চশমা: রাজনৈতিক উত্তরাধিকারের দৃশ্যমান প্রতীক?

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

প্লেগ আক্রান্ত হয়ে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আলোচনায় এম. কফিল উদ্দিন আহমেদ

পূবাইলে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

প্রাইম ফাইন্যান্স অবসায়ন ও আমানত ফেরতের দাবি

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গু‌লি করে হত্যা

গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণকে নিরাপদ রাখতে সাইবার আইন: তথ্য প্রতিমন্ত্রী

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহজালালে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ: মাইকেল মিলার

সেপ্টেম্বরে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন