ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে

মোঃ আবু সাঈদ
১৪ অক্টোবর ২০২৬, ২১:৫২

চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান । সম্প্রতি তার পরিচালনায় মুক্তি পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র সিক্যুয়েল ‘আবার হঠাৎ বৃষ্টি’।

নব্বই দশকে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে নাড়া দিয়েছিল ফেরদৌস-প্রিয়াঙ্কা জুটির সিনেমাটি। ২৮ বছর পর মূল গল্পকে অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন এই তরুণ নির্মাতা।

শুক্রবার মুক্তি পাবে তার ‘স্নেহের বন্ধন’ নামে নতুন আরেকটি সিনেমা। সিনেমা দুটি নিয়ে কথা বলেছেন দৈনিক আমার বার্তার সঙ্গে তিনি।

পরপর দুটি সিনেমা মুক্তি পাচ্ছে-একটি সম্প্রতি মুক্তি পেয়েছে এবং অন্যটি এই শুক্রবার আসছে। অনুভূতি কেমন?

অনুভূতি সত্যিই দারুণ, তবে একইসঙ্গে কিছুটা মানসিক চাপও কাজ করছে। আমাদের দেশে একই পরিচালকের পরপর দুটি সিনেমা এত কম সময়ের ব্যবধানে মুক্তি পাওয়ার ঘটনা বেশ বিরল। ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির রেশ কাটতে না কাটতেই এই শুক্রবারে মুক্তি পাচ্ছে ‘স্নেহের বন্ধন’। সিনেমা দুটির পেছনে আমাদের পুরো টিমের অক্লান্ত পরিশ্রম রয়েছে। দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।

‘স্নেহের বন্ধন’ সিনেমাটি তো বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে গিয়েছিল। অবশেষে এটি প্রেক্ষাগৃহে আসছে, বিলম্বের মূল কারণগুলো কী ছিল?

কৌশলগত ও পারিপার্শ্বিক জটিলতার কারণে সিনেমাটির মুক্তি কয়েকদফা পেছাতে হয়েছিল। আমরা তাড়াহুড়ো করে সিনেমাটি দর্শকদের সামনে আনতে চাইনি। হলের প্রস্তুতি, সঠিক সময়ে প্রচারণার পরিকল্পনা এবং উৎসবের আমেজ—সবকিছু মিলিয়েই এবার আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে সিনেমাটি মুক্তি দিচ্ছি।

‘স্নেহের বন্ধন’ দর্শক কেন দেখতে প্রেক্ষাগৃহে যাবেন? এই সিনেমার মূল শক্তি এর গল্প এবং কলাকুশলীদের অভিনয়। এটি আমাদের চেনা জানা সমাজেরই একটি পারিবারিক গল্প, যা প্রতিটি সাধারণ মানুষের হৃদয়কে স্পর্শ করবে। প্রধান দুটি চরিত্রসহ প্রত্যেকেই তাদের সেরা অভিনয়টা দেওয়ার চেষ্টা করেছেন। বর্তমান সময়ে পরিবার নিয়ে একসঙ্গে বসে দেখার মতো সিনেমার যে একটা অভাব রয়েছে, তা এই সিনেমাটি পূরণ করবে বলে আমার বিশ্বাস।

বর্তমানে দেশের সিনেমা হলের সংখ্যা ও দর্শক উপস্থিতি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এই পরিস্থিতিতে পরপর দুটি সিনেমা নিয়ে আপনি কতটা আশাবাদী?

চ্যালেঞ্জ তো সবসময়ই থাকে, তবে আমি ইতিবাচক ভাবতেই পছন্দ করি। দর্শকরা যদি ভালো গল্প এবং মানসম্মত নির্মাণ পান, তবে তারা অবশ্যই হলে আসেন—এটি প্রমাণিত। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নিয়ে আমরা যেমন সাড়া পেয়েছি, আশা করছি ‘স্নেহের বন্ধন’ সিনেমাটিও দর্শক গ্রহণ করবেন। সিনেমা হলের সুদিন ফিরিয়ে আনতে আমাদের নিয়মিত ভালো সিনেমা বানিয়ে যেতে হবে, আর আমি সেই চেষ্টাই করছি।

বিচ্ছেদ গুঞ্জন নিয়ে এখনও নীরব সাবিলা নূর, শোবিজে তোলপাড়

ছোট পর্দার জনপ্রিয় গণ্ডি পেরিয়ে সম্প্রতি রূপালী পর্দায় নাম লেখানো অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য জীবন

ক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন চিত্রগ্রাহক, আহত প্রিয়ন্তী উর্বী

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে অভিনয়ের একটি দৃশ্য

প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, রোজ রাতে কাঁদতেন নীতি

স্কুলজীবনে বুলিং, চার বছরের প্রেমে শারীরিক ও মানসিক নির্যাতন, আর অভিনয়ের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের

ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রিমান্ড শেষে আয়াস ও রিমি কারাগারে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড 

বিহারে গঙ্গা নদীতে নৌকা উল্টে ১৩ শিশুর মৃত্যু

‘বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে’, আন্দোলন নিয়ে নেহা বোরা

সালাতের মাসআলা

কিশোর গ্যাংয়ের উৎপাতে ভবিষ্যৎ অন্ধকারে 

যমুনায় অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান, ৩৩ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা শুরু ১২ নভেম্বর

হুমকি থেকে পদোন্নতি: বিসিএস ক্যাডারদের ডিঙিয়ে রেলওয়ের ‘শেখ ফরিদ’ সিন্ডিকেটের অবিশ্বাস্য উত্থান

ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি সঙ্কট ও বিশ্ব অর্থনীতি

জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

কৈশোরকালীন স্বাস্থ্যসেবাকে ট্যাবুমুক্ত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ই-বর্জ্য ব্যবস্থাপনায় নেই প্রয়োজনীয় তথ্যভান্ডার: ড. ইফতেখারুজ্জামান

১৫ তরুণ পাচ্ছেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, অনুদান পাচ্ছে ৪৩২ সংগঠন

মজুরি বাড়ানোর দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: সানাউল্লাহ

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: তিতুমীর