ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

আমার বার্তা অনলাইন:
৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৫
আপডেট  : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৭

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। তার অভিযোগ, অনেক সময় নায়ক কিংবা প্রযোজকের পছন্দ ও চাপে চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পীকে বাদ দিতে বাধ্য হন পরিচালকরা। এমনকি শেষ মুহূর্তেও পরিবর্তন করা হয় চূড়ান্ত হওয়া কাস্টিং।

পারসা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের নাটকের নির্মাণপ্রক্রিয়া ও কাস্টিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, পার্শ্ববর্তী দেশগুলোতে টেলিভিশন নাটকের অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্য নিয়ে যেভাবে খোলামেলা আলোচনা-সমালোচনা হয়, বাংলাদেশে তেমন চর্চা নেই।

পোস্টে পারসা ইভানা লিখেছেন, আশপাশের দেশগুলোতে নাটক নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়। কে কেমন অভিনয় করেছেন, কার উচ্চারণে ভুল রয়েছে, পরিচালনায় কোথায় ঘাটতি কিংবা লেখক কী বোঝাতে চেয়েছেন—সবকিছু নিয়েই আলোচনা হয়।

দেশের নাটকের দুর্বলতা ও অভিনয়শিল্পীদের ভুলত্রুটি নিয়েও যথাযথ আলোচনা হয় না বলে মনে করেন তিনি। তার ভাষ্য, অনেক ক্ষেত্রে অভিনেতার ভুল উচ্চারণ কিংবা অভিনয়ের ঘাটতিও সংশোধনের উদ্যোগ নেওয়া হয় না। অথচ ভালো নাটক নির্মাণের জন্য সঠিক কাস্টিং, চরিত্রের যথাযথ উপলব্ধি এবং পরিচালকের সুস্পষ্ট পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাটকের অভিনয়শিল্পী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, লেখক, পরিচালক ও প্রযোজকের পছন্দ যখন আলাদা হয়ে যায়, তখন নির্মাণের মূল পরিকল্পনা ব্যাহত হয়। অনেক সময় নায়ক কিংবা প্রযোজকের চাপে শেষ মুহূর্তে অভিনয়শিল্পী পরিবর্তন করা হয় বলেও অভিযোগ তার।

পারসা ইভানার মতে, একটি চরিত্রের জন্য যথাযথ অভিনয়শিল্পী খুঁজে বের করাই নির্মাণপ্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ব্যক্তিগত পছন্দ বা সুবিধার চেয়ে গল্প ও চরিত্রের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তা না হলে ভালো গল্পও পর্দায় প্রত্যাশিতভাবে উপস্থাপন করা সম্ভব হয় না।

নিজের পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অভিনয়শিল্পীর দায়িত্ব হলো চরিত্রটি বুঝে সেটিকে পর্দায় জীবন্ত করে তোলা। নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের সুবিধার কথা না ভেবে কাজের মানকে প্রাধান্য না দিলে অনেক সম্ভাবনাময় গল্প নষ্ট হয়ে যাবে। বড় কিংবা ছোট—যে পর্দার জন্যই নির্মাণ হোক, শেষ পর্যন্ত দর্শকের সামনে কাজটির প্রতিফলন ঘটে।

পারসা ইভানার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার পর্যবেক্ষণের সঙ্গে একমত হয়েছেন। তবে দেশের নাটকের কাস্টিং ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে হঠাৎ এমন সরব হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো অভিজ্ঞতা রয়েছে কি না, সে বিষয়ে অভিনেত্রী স্পষ্ট করে কিছু জানাননি।

শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া পারসা ইভানা পরবর্তী সময়ে অভিনয়ে যুক্ত হন। ২০১৫ সালে অভিনয় শুরু করেন তিনি। ২০১৮ সাল থেকে ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।

নতুন গান ‘আমার মন পরানের মানুষ তুমি’ নিয়ে হাজির সজীব শান

নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন সংগীতশিল্পী সজীব শান। সহশিল্পী সানজিদা রিমির সঙ্গে দ্বৈত

সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’

  নেত্রকোনার বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাতার ভাষ্য, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সামাজিক

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের

রুহুল আমিন ভূঁইয়ার গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ড অর্জন

চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গোল্ডেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য