ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

আমার বার্তা অনলাইন:
০৮ নভেম্বর ২০২৬, ১৪:৩৪

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা সম্পর্কে আছেন, এ খবর পুরনো। জুন মাসেই তিনি সোশ্যাল মিডিয়ায় ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, একজনের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন। যদিও সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়ে, তা স্পষ্ট করেননি নীহা।

এবার সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে গিয়ে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। রোববার (৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে দেখা যায়, পবিত্র কাবার সামনে তাকে জড়িয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, দুজনেরই মুখ কাবার দিকে। ছবিটি তোলা হয়েছে পেছন থেকে। আরেকটি ছবিতে দুজনের হাত; একে-অপরের হাত ধরে আছেন। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে কাবা শরীফ।

ছবির সঙ্গে নিজেই বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। লিখেছেন, ‘একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

নীহার এই বার্তা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, তিনি বিয়ে করেছেন। তারপরও পরিষ্কার হওয়ার জন্য নীহাকে ক্ষুদেবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত তার সাড়া পাওয়া যায়নি।

ফেসবুক পোস্টের ক্যাপশনের একদম শেষে তিনি লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

এই পোস্টে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা। কিন্তু কার সঙ্গে নতুন জীবন শুরু করলেন নীহা? তার নাম-পরিচয় অবশ্য প্রকাশ করেননি। আগে থেকে গুঞ্জন রয়েছে, এক পাকিস্তানি যুবকের সঙ্গে নাকি নীহার সম্পর্ক। তবে সঙ্গীর পরিচয় নিয়ে এ পর্যন্ত নীরবতাই পালন করছেন অভিনেত্রী।

নতুন গান ‘আমার মন পরানের মানুষ তুমি’ নিয়ে হাজির সজীব শান

নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন সংগীতশিল্পী সজীব শান। সহশিল্পী সানজিদা রিমির সঙ্গে দ্বৈত

সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’

  নেত্রকোনার বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাতার ভাষ্য, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সামাজিক

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের

রুহুল আমিন ভূঁইয়ার গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ড অর্জন

চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গোল্ডেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ