ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

প্রতিরোধ ও নিরাময়মুখী গবেষণায় গুরুত্বারোপ বিএমইউ ভিসির

আমার বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬, ১৩:০৫
আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:০৮

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) থিসিস, গবেষণাপত্র ও গবেষণা প্রতিবেদন লেখায় গুণগত মান নিশ্চিত করতে ফেজ-বি পর্যায়ের ৭০০ জন রেসিডেন্ট ছাত্রছাত্রী ও চিকিৎসক অংশগ্রহণে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় গবেষণাকে প্রতিরোধ ও নিরাময়মুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা কার্যক্রমের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এ সময় বিএমইউ ভিসি বলেন, গবেষণা হতে হবে দেশের মানুষের বাস্তব প্রয়োজনকে সামনে রেখে। এমন গবেষণা করতে হবে, যা সরাসরি রোগীর কল্যাণে কাজে আসে এবং রোগ প্রতিরোধ ও নিরাময়ে কার্যকর অবদান রাখতে পারে।

তিনি আরও বলেন, গবেষণার মূল উদ্দেশ্য হওয়া উচিত কোনো সমস্যার প্রকৃত চিত্র তুলে ধরা, এর কারণগুলো নির্ধারণ করা এবং বাস্তবভিত্তিক প্রতিকারের পথ খুঁজে বের করা। গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ের হওয়া জরুরি এবং সেগুলো আন্তর্জাতিক মানের সাময়িকীতে প্রকাশের দিকে গুরুত্ব দিতে হবে।

শাহিনুল আলম বলেন, বিভিন্ন দেশের গবেষণালব্ধ জ্ঞান অনুবাদ ও বিশ্লেষণের মাধ্যমে দেশের বাস্তবতায় প্রয়োগ করা সম্ভব। গবেষণার ফলাফল চিকিৎসা কার্যক্রমে যুক্ত হলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। নিজেকে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও গবেষক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বিএমইউ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ডিজিটাল যুগে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। মানসম্মত থিসিস ও গবেষণাপত্র লেখার জন্য হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। সেই বিবেচনায় রেসিডেন্ট চিকিৎসকদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, আজকের রেসিডেন্টরাই আগামী দিনে দক্ষ ও যোগ্য চিকিৎসক ও গবেষক হিসেবে নিজেদের গড়ে তুলবেন এবং দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নেতৃত্ব দেবেন এটাই প্রত্যাশা।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ও অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার ইরতেকা রহমান, অতিরিক্ত গ্রন্থাগারিক সুফিয়া বেগম, উপ-গ্রন্থাগারিক ও সহযোগী অধ্যাপক ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাত দিনের মধ্যে আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। মঙ্গলবার (১০ মার্চ)

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (০৯ মার্চ)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

বন্ধ পাটকলগুলো চালু হচ্ছে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট