ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

আমার বার্তা অনলাইন:
০৫ এপ্রিল ২০২৬, ১৭:৫১

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি এপ্রিল মাসে রোগ শনাক্তের হার প্রতিদিন গড়ে ৩৫ শতাংশে পৌঁছেছে, যা গত মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সংক্রমণের পাশাপাশি ল্যাবে বাড়ছে নমুনা পরীক্ষার চাপও।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) ভাইরোলজি বিভাগের হাম ও রুবেলা পরীক্ষাগার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

প্রতিষ্ঠানটি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত কয়েক দিনে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ওঠানামা করলেও সার্বিকভাবে তা ঊর্ধ্বমুখী। ৩১ মার্চ ১৪১টি নমুনার মধ্যে ৭১টি (প্রায় ৫০%), ১ এপ্রিল ১৮৯টি নমুনার মধ্যে ৬৪টি (৩৪%) পজিটিভ পাওয়া যায়, ২ এপ্রিল ২৮৮টি নমুনার মধ্যে ১০৬টি (৩৭%) এবং ৩ এপ্রিল ২৮৫টি নমুনার মধ্যে ৬৯টি (২৫%) পজিটিভ পাওয়া যায়, ৪ এপ্রিল ১৪৬টি নমুনার মধ্যে ৭০টি (৪৭%) শনাক্ত হয়।

এ ছাড়া আজ (৫ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত ৩৬০টি নমুনা পরীক্ষার জন্য জমা পড়েছে, যা ল্যাবের ওপর তীব্র চাপের ইঙ্গিত দিচ্ছে।

ল্যাব টেকনিশিয়ানরা জানান, স্বাভাবিক অবস্থায় এই ল্যাবে প্রতিদিন ১২০ থেকে ১৩০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। তবে বর্তমানে আগের চেয়ে তিনগুণ বেশি পরীক্ষা করতে হচ্ছে।

বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা নিয়ে আসা শাকিল বলেন, আমি দুর্গম এলাকা থেকে ১৫ ঘণ্টা জার্নি করে এখানে নমুনা নিয়ে এসেছি। ফিরে যেতে আরও ১৫ ঘণ্টা লাগবে। এর আগেও আমি ১০-১২ বার নমুনা নিয়ে এসেছি। আজ বেলা ১২টায় পৌঁছালেও ভিড়ের কারণে নমুনা জমা দিতে আড়াইটা বেজে গেছে। মাত্র দুই-তিন জন কর্মী নমুনা গ্রহণ করায় অনেক দেরি হচ্ছে।

ভাইরোলজি বিভাগের চিকিৎসক ডা. আমিরুল হুদা ভূঁইয়া বলেন, দেশের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখানে নমুনা পাঠানো হয়। দেশে হাম ও রুবেলা পরীক্ষার জন্য এটিই একমাত্র কেন্দ্র হওয়ায় প্রতিনিয়ত নমুনার চাপ বাড়ছে।

তিনি আরও বলেন, এপ্রিল মাসে গড়ে প্রায় ৩৫ শতাংশ নমুনায় হাম শনাক্ত হচ্ছে। মার্চের মাঝামাঝি সময়ে এই হার ছিল ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে। বর্তমানে নমুনার সংখ্যা এত বেশি যে ল্যাব পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। আমাদের স্বাভাবিক সক্ষমতার চেয়ে দ্বিগুণ পরীক্ষা করতে হচ্ছে।

এদিকে আজ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুর জন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ৩ মে থেকে দেশের সব জেলায় এই কর্মসূচি শুরু করা হবে।

আমার বার্তা/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের

স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকেই দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী অর্থবছরের শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে বলে জানিয়েছে

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে মিজেলস (হাম) পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়

একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের ধাপে ধাপে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে: ধর্মমন্ত্রী

অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর

এডহক কমিটিতে থাকা তামিমরা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন?

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

চৌদ্দ দিনের মাথায় লিটারে জেট ফুয়েলের দাম বাড়ল ২৫ টাকা

দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

ভেঙে দেয়া হলো ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির দায়িত্বে তামিম

শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব

একদিনে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মশা নিধনে ব্যবহৃত লিকুইড শতভাগ সফল প্রমাণিত হয়েছে: ডিএসসিসি প্রশাসক

যুব কর্মসংস্থান ও প্রবৃদ্ধি নিয়ে ঢাবিতে ইকনোমিকস সামিট শুরু

শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

পরিসংখ্যানের কল্পিত বাস্তবতা থেকে বেরোতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকেই দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি অধ্যাদেশ সংসদে পাস