ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

আমার বার্তা অনলাইন:
০৬ এপ্রিল ২০২৬, ১৯:২৯
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি মানুষের অন্যতম মৌলিক অধিকার। বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আলোকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং প্রত্যেক নাগরিকের সম্মান ও মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, এ নীতির আলোকে রোগীর মৌলিক পরিচয় অবকাঠামো গড়ে তুলতে ইতোমধ্যে সকল নাগরিককে ইলেক্ট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগামীকাল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও স্বাস্থ্যসেবায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সহায়তায় একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার মূল লক্ষ্যের আলোকে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ সময়োচিত ও তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।”

রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম জোরদার এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তুলতে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। আমি বিশ্বাস করি, গৃহীত কর্মসূচিসমূহের সফল বাস্তবায়ন, নিবিড় মনোযোগ ও যথাযথ বিনিয়োগের ফলে অচিরেই সামগ্রিক স্বাস্থ্যসেবা ও সূচকে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে।

তিনি বলেন, ‘মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য একে অপরের পরিপূরক। আধুনিক সভ্যতার নানাবিধ নেতিবাচক অনুষঙ্গের কারণে পৃথিবীর উদ্ভিদ, প্রাণি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই বিজ্ঞানের উৎকর্ষকে কাজে লাগিয়ে একটি সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি সরকারি ও বেসরকারি চিকিৎসক, গবেষক, পরিবেশবিদ, প্রাণিসম্পদ বিশেষজ্ঞসহ সকল অংশীজনকে একটি সর্বজনীন সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

আমার বার্তা/এমই

একই বিমানে মরিশাসে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

দুইদিনের সফরে ভারতের রাজধানী দিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে স্বাস্থ্যখাতে প্রযুক্তিনির্ভর উন্নয়ন, মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং টেকসই সংস্কারের অঙ্গীকার

মোবাইল-ইন্টারনেট ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে হ্যাকার ও প্রতারক চক্রের কারসাজি ঠেকাতে সরকার সাতটি

এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন একজনকেও তো দেখি না

নারী-পুরুষের সমতা নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১২ আসনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ১২০ কেজি ওষুধ জব্দ

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

একই বিমানে মরিশাসে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মোবাইল-ইন্টারনেট ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন একজনকেও তো দেখি না

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

সংবিধান জনবান্ধব করতে সব দলের ঐক্যমত্য চায় সরকার

মশার কীটনাশকের সমন্বিত ব্যবহার একাধিক ল্যাবে পরীক্ষা করবে ডিএনসিসি

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান

প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সুষ্ঠু-নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে মাদ্রাসা বোর্ডের কঠোর অবস্থান

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ হবে পৃথিবীর রোল মডেল: মাহাদী আমিন

দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে বেপজার ২৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি