ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৬, ১৭:৫৩
আপডেট  : ০৩ মে ২০২৬, ১৮:৫৬
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হাম টিকাদান কর্মসূচিতে এরইমধ্যে ৮১ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে এবং দ্রুত শতভাগ কভারেজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে কাজ চলছে। একইসঙ্গে ভেজাল ওষুধ ও অপচিকিৎসা রোধে সারা দেশে মোবাইল টিমের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। জেলা প্রশাসকদের কাছ থেকে বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় উঠে এসেছে এবং সেগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী জানান, বিগত সময়ে অপরিকল্পিতভাবে নির্মিত অনেক হাসপাতাল ভবন এখনো অসমাপ্ত বা অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এসব স্থাপনা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ সমস্যার কারণে অপারেশন থিয়েটার ও লেবার রুমে কাজ ব্যাহত হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও আলোচনা হয়েছে।

ডেঙ্গুর ঝুঁকি সামনে রেখে পরিষ্কার–পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে প্রতিরোধমূলক ব্যবস্থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধে গুরুত্ব দিতে হবে। এ ছাড়া অ্যাম্বুলেন্স সংকট, হাসপাতালে ওষুধের ঘাটতি, ভেজাল ওষুধ বিক্রি এবং চিকিৎসকদের অনুপস্থিতির মতো সমস্যাগুলোও আলোচনায় উঠে এসেছে।

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা কামনা করে মন্ত্রী বলেন, অবৈধ ও অপরিকল্পিত ক্লিনিকগুলোতে মোবাইল টিমের মাধ্যমে নজরদারি বাড়াতে হবে, যাতে অপচিকিৎসা ও রোগী হয়রানি বন্ধ করা যায়। একইসঙ্গে ডিসপেনসারিতে ভেজাল ওষুধ বিক্রি রোধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, মাতৃস্বাস্থ্য ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে ব্রেস্টফিডিং বা মাতৃদুগ্ধ পান বাড়ানোর বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। ইউনিয়ন পর্যায়ে এ বিষয়ে কাউন্সেলিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন এবং সাপের কামড়ের চিকিৎসায় অ্যান্টিভেনমের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

হাম প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এরইমধ্যে প্রায় ৮১ শতাংশ লক্ষ্য অর্জিত হয়েছে এবং দ্রুত ১০০ শতাংশ কভারেজ নিশ্চিত করা হবে। বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে এবং মৃত্যুহারও কমেছে বলে তিনি উল্লেখ করেন।

নিরাপত্তা জোরদারের বিষয়ে মন্ত্রী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন প্লাটুন কমান্ডারসহ ১০ জন করে আনসার সদস্য দেওয়া হবে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

আমার বার্তা/এমই

হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩১১ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে এবং এর উপসর্গে আক্রান্ত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হামের উপসর্গ নিয়ে দেশে আরও চারজন মারা গেছেন। শনিবার (২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ৬ লাখ জিনএক্সপার্ট যক্ষ্মা পরীক্ষার কিট এবং শিশুদেরজন্য ১১ হাজার যক্ষ্মার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

আধুনিক কৃষি ও স্মার্ট প্রযুক্তির সমন্বয়েই টেকসই সমৃদ্ধির সম্ভাবনা

বিনিয়োগ বাড়াতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি: প্রধানমন্ত্রী

দ্বিতীয় প্রান্তিকে ভিসার নেট রাজস্বে ১৭ শতাংশ প্রবৃদ্ধি, বেড়েছে আয়ও

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩১১ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে: আইনমন্ত্রী

গ্রামের বাড়ি একই এলাকায়, মনিরা শারমিনের রিট শুনানি নিতে ‘অপারগ’ বিচারক

জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসকে গড়ে তোলার আহ্বান ডিজির

চীনের সাথে বিএনপি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে মানফুজা মাসুদ চৌধুরীর পদোন্নতি

সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল

মহাসড়কগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে : সড়কমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নজরদারি বাড়াতে বললেন বাণিজ্যমন্ত্রী

তিন ধাপে নতুন বেতন কাঠামো, ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়নের পরিকল্পনা

পুলিশের পোশাকে আগের জামা বহাল, প্যান্টের রং হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী এমপিরা যথাযথ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্ববাজারে চাপ কমাতে তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি-রাশিয়াসহ ৭ দেশ